Saturday, April 4, 2026

কলেজ-বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের পরীক্ষা নিয়ে কাটল না জট

Date:

Share post:

কলেজ-বিশ্ববিদ্যালয় চূড়ান্ত বর্ষের পরীক্ষা নিয়ে বিতর্ক অব্যাহত। সোমবারও কাটল না জট। এদিন সুপ্রিম কোর্টে এই নিয়ে শুনানি থাকলেও তার নিষ্পত্তি হল না। এই বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের জবাব চাইল সুপ্রিম কোর্ট। ৩১ জুলাই পরবর্তী শুনানির দিন আদালতকে উত্তর দিতে হবে।

আবেদনকারীদের আইনজীবী আলেক অলোক শ্রীবাস্তব বলেন, দেশে প্রতিদিন ভাইরাস আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের কাছাকাছি পৌঁছে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উচিত পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত এই গাইডলাইন স্থগিত রাখা। অন্যদিকে এদিন আদালতে ইউজিসি জানিয়েছে, শুধুমাত্র চূড়ান্ত বর্ষের পরীক্ষা নিয়ে তারা চিন্তিত। সারাদেশে ৮১৮টি বিশ্ববিদ্যালয় আছে। যার মধ্যে ২০৯টি বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়েছে। ৩৯৫টি বিশ্ববিদ্যালয় পরীক্ষার প্রক্রিয়া শুরু করেছে বলে আদালতে জানিয়েছে ইউজিসি।

৬ জুলাই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন নির্দেশিকা জারি করে জানিয়েছে ফাইনাল সেমিস্টার বা চূড়ান্ত বর্ষের পরীক্ষা নেওয়া বাধ্যতামূলক। মহামারি পরিস্থিতিতে এ নির্দেশিকা খারিজের আবেদন জানিয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩১ জন ছাত্র-ছাত্রী দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। যার মধ্যে একজন ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সংশ্লিষ্টদের বক্তব্য, এই পরিস্থিতিতে অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে নম্বর দেওয়া হোক।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...