Friday, March 27, 2026

অমিতাভের মৃত্যু কামনা! পাল্টা হাসপাতাল থেকে বললেন ঠোক দো শালো কো!

Date:

Share post:

ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বলিউডের শাহেনশা। তাঁর দ্রুত আরোগ্য কামনায় কোথাও যজ্ঞ হচ্ছে। আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাঁর সুস্থতা কামনা করছেন বহু মানুষ। এরই মধ্যে অমিতাভ বচ্চনকে নিয়ে ট্রল করলেন এক ব্যক্তি। হাসপাতাল থেকেই তার যোগ্য জবাব দিলেন বিগ বি।

কেউ একজন ট্রোল করে তাঁকে বলেছিলেন, “আমি চাই আপনি করোনায় মরে যান।” তাঁকে জবাব দিতে গিয়ে অমিতাভ বলেছেন, “কেউ চায় আমি কোভিড সংক্রমণে মরে যাই। তুমি যেই হও, নিজের বাবার নামটাও এখানে লেখনি। কারণ জানোই না যে কে তোমার বাবা। আমি যদি আমার ভক্তদের বলি ‘ঠোক দো শালে কো’ তা হলে কী হবে ভেবে দেখেছো!”

ওই দীর্ঘ পোস্টে অমিতাভ আরও লিখেছেন, “একটা কথা মনে রেখো আমি তাকে আক্রমণ করে এ সব লিখছো বলেই নজরে এসেছ। দুটো ঘটনা ঘটতে পারে। হয় আমি বাঁচব। নয়তো মরে যাব। যদি আমি বেঁচে যাই তাহলে আমার ভক্তদের থেকেও ঝড় সামলাতে হবে তোমায়। আমার ভক্তরা আমার বর্ধিত পরিবার। আমার ভক্তরা এমন এক শক্তি যারা বিশ্বের পূর্ব থেকে পশ্চিম এবং উত্তর থেকে দক্ষিণে ছড়িয়ে রয়েছে। শুধুমাত্র ওঁদের এইটুকু বলার অপেক্ষা ঠোক দো শালে কো।”

যদিও বলিউডের অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে নতুন বিষয় নয়। সাধারণভাবে এই ধরনের ট্রোলের গুরুত্ব দেন না অনেকেই। কিন্তু ব্যতিক্রমী পথে হাঁটলেন অমিতাভ বচ্চন। নিজেই কলম ধরে আক্রমণ শানালেন সংশ্লিষ্ট ব্যক্তিকে। স্পষ্টতই, মার্জিত, নম্র এবং ভদ্র ব্যবহারের মানুষটির এমন রূপ দেখে অবাক অনেকেই।

Related articles

ফের অতিসক্রিয় কমিশন! বদল আরও ১৪ রিটার্নিং অফিসার! সব মিলিয়ে রদবদল ৮৭ কেন্দ্রে

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদলের ধারা অব্যাহত রাখল নির্বাচন কমিশন। গত সোমবার ৭৩...

পশ্চিম এশিয়া সংঘাত! রাজ্যগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘ এবং তার জেরে উদ্ভূত আন্তর্জাতিক পরিস্থিতির মোকাবিলায় কোমর বাঁধছে কেন্দ্র। উদ্ভূত...

মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ! মদনমোহন জেনার বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় নালিশ তৃণমূলের 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করে সামাজিক মাধ্যমে ভিডিও প্রচারের বিরুদ্ধে সরব হলো তৃণমূল কংগ্রেস।...

শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, শুরু ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়াও 

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ‘বিবেচনাধীন’ নামগুলির দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার প্রকাশিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে...