Thursday, March 19, 2026

রাম মন্দির নির্মাণ নিয়ে ভারতকে হুঁশিয়ারি বাংলাদেশের

Date:

Share post:

আগামী ৫ আগস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজো হবে। তা নিয়ে ব্যস্ততা তুঙ্গে। যেখানে উপস্থিত থাকতে পারেন স্বয়ং প্রধানমন্ত্রী। এই নিয়ে রীতিমতো ক্ষুব্ধ বাংলাদেশ। বাংলাদেশের বিদেশমন্ত্রী একে আব্দুল মোমেন রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন।

সে দেশের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ভারতের অভ্যন্তরীণ বিষয় হলেও, প্রতিবেশী রাষ্ট্রের মানুষের ভাবাবেগে প্রভাব ফেলতে পারে৷ রাম মন্দির নির্মাণের সূচনা বাংলাদেশের বিরোধীদের হাতে নয়া রাজনৈতিক হাতিয়ার হয়ে ওঠার সম্ভাবনাও প্রবল৷ আব্দুল মোমেন বলেন, “রাম মন্দির নির্মাণ দ্বিপাক্ষিক সম্পর্কে আঘাত করতে পারে। এই বিষয়টি অনুমোদন করব না৷ ভারতের কাছে আমাদের আর্জি দুই দেশের বন্ধুত্বের সম্পর্ক যেন নষ্ট না হয়। কোনওরকম বিবাদ, বিতর্ক বা সমস্যা সৃষ্টি হয় এমন কাজ থেকে বিরত থাকা উচিত দুই দেশের।

প্রসঙ্গত, দিন কয়েক আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার টেলিফোনে কথা হয়েছে৷ এ বিষয়ে বাংলাদেশের বিদেশমন্ত্রীর বক্তব্য, “মহামারি নিয়ে দুই নেতার মধ্যে কথা হয়েছে। ইমরান খান কাশ্মীর প্রসঙ্গ তুললেও তা নিয়ে কোনও মন্তব্য করেনি বাংলাদেশ।”

spot_img

Related articles

তুঘলকি আচরণ! ডিএম-সিপিদের বদলির নির্দেশ দিয়েও মধ্যরাতে ফেরাল কমিশন

ক্ষমতা হাতে পাওয়ার পর নির্বাচন কমিশনের (Election Commission) তুঘলকি শাসনের জেরে কার্যত বিধ্বস্ত হয়ে পড়েছে বাংলার শীর্ষস্তর থেকে...

সন্দেশখালি মামলায় কাটল না জট, হাই কোর্টে খারিজ জামিনের আবেদন

সন্দেশখালির (Sandeshkhali) সিবিআই (CBI) মামলায় আপাতত জেল মুক্তি হচ্ছে না শেখ শাহজাহানের (Sheikh Shahjahan)। জামিনের আশায় কলকাতা হাইকোর্টের...

মুখ্য নির্বাচক পদে মেয়াদ বৃদ্ধি! আগরকরের ইচ্ছায় সম্মতি দেবে বোর্ড?

মুখ্য নির্বাচক পদে মেয়াদ বাড়ছে অজিত আগরকরের (Chief Selector Ajit Agarkar )? ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার নিজে এই...

৯০০ গোল, মেসির মাইলস্টোনের দিনে আটকে গেল ইন্টার মায়ামি

সাফল্যের মুকুটে আরও একটি রঙিন পালক যুক্ত হল মেসির (Messi)।নিজের কেরিয়ারে ৯০০ গোলের মাইলস্টোন স্পর্শ করলেন এলএম টেন।...