Sunday, June 28, 2026

করোনা সংক্রান্ত যে কোনও সমস্যায় “9830037492” নম্বরে হোয়াটস অ্যাপ করুন ফিরহাদ হাকিমকে

Date:

Share post:

কলকাতা শহরের মানুষের পাশে থাকতে ফের উদ্যোগী হলেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। এবার থেকে সরাসরি “9830037492” নম্বরে হোয়াটস অ্যাপ করা যাবে ফিরহাদ হাকিমকে। হোয়াটস অ্যাপ করে জানানো যাবে করোনা সংক্রান্ত যে কোনও সমস্যার কথা। এমনকি, যদি শহর কলকাতায় কোথাও করোন আক্রান্ত ব্যক্তি মৃত অবস্থায় পড়ে থাকেন, সে খবর তাঁকে জানালে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম।

পাশাপাশি এদিন তিনি আরও জানিয়েছেন, আগামী শুক্রবার থেকে কলকাতা পুরসভার কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের আর্সেনিকা এলবাম দেওয়া হবে। এবং শুক্রবার থেকে সোয়াব টেস্ট করা হবে সমস্ত পুরকর্মীদের ।রক্সি সিনেমার সামনে হবে এই টেস্ট। সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত চলবে এই টেস্ট।

একইসঙ্গে ফিরহাদ হাকিম এদিন জানান, আলিপুরে কনটেন্টমেনট জোনের সংখ্যা কমেছে। তবে বোরো-৩ এ বেড়েছে। অন্যদিকে সেফ হোম নিয়ে তিনি বলেন, আনন্দপুরে যে সেফ হোম করা হয়েছে তাতে ৪০০ থেকে ৭০০ বেড করা হবে এবং ৫০টি পৃথক বেড থাকবে, যাঁরা করোনা মোকাবিলায় সামনের লাইনে দাঁড়িয়ে কাজ করছেন তাঁদের জন্য ।

আগামী শুক্রবার থেকে শুরু হবে পালস অক্সিমিটার টেস্ট। যার মাধ্যমে মানুষের শরীরে অক্সিজেনের মাত্রা বোঝা যাবে ।ইতিমধ্যে ১০০০ টি পালস অক্সিমিটার বিভিন্ন বোরোতে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুরসভার মুখ্য প্রশাসক। এর সঙ্গে সোয়াব টেস্ট ও এন্টিজেন টেস্ট করা হবে বলেও তিনি জানান।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...