Monday, April 6, 2026

কঙ্গনার পাশে দাঁড়িয়ে স্বজনপোষণ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী কোয়েনা মিত্র

Date:

Share post:

এবার বলিউডের স্বজনপোষণের বিরুদ্ধে সরব হলেন অভিনেত্রী কোয়েনা মিত্র। বলিউডে বঞ্চনা এবং গুন্ডাগিরি চলছে বলে অভিযোগ তাঁর। এ বিষয়ে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে সমর্থন করেছেন কোয়েনা। তিনি বলেন, “কঙ্গনা একদম ঠিক কথাই বলেছে। আমাদের এবং অন্যান্য ক্ষেত্রে অতিরিক্ত গুন্ডাগিরি চলছে। স্বজনপোষণ এবং দলবাজি সব জায়গায় আছে। কেউ মুখ খুললেই বা চেষ্টা করলে তাঁর গলা টিপে ধরা হচ্ছে। যদিও যারা এই কাজ করছে তাঁদের কোনও অধিকার নেই।”

কোয়েনার বলেছেন, ” যদি কোন সমস্যার মধ্যে থাকেন, তাহলে তার বিরুদ্ধে সোচ্চার হোন। প্রতিবাদ করুন। অনেকেই ব্যর্থতার ভয় পান। চামচায় পরিণত হওয়া কাপুরুষরা সবচেয়ে বড় সমস্যা এবং তারা যদি আশেপাশে না থাকে তবে এই মাফিয়াদের অস্তিত্ব থাকবে না। অন্যদের থেকে স্যার অথবা ভাই শোনার অভ্যাস হয়ে গেছে গুন্ডাদের।”

তবে অভিনেত্রী স্পষ্ট করে দিয়েছেন সব স্টার কিডদের বিরুদ্ধে তিনি নন। কারণ প্রত্যেকেই নিজের জায়গা তৈরি করতে হয়। তাঁর কথায়, ” স্টার কিডদের ইন্ডাস্ট্রিতে প্রবেশ করার সুযোগ অনেক বেশি। ২০টি ফ্লপ ছবি করার পরেও বড় ছবিতে কাজ করেছেন এমন নজির আছে। কিন্তু বহিরাগতদের সেই সুযোগ দেওয়া হয় না। তবে রণবীর কাপুরের মতো অভিনেতা আছেন। যারা কোনও কিছুর মধ্যে না থেকে শুধুমাত্র নিজের কাজ করে যান।”

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...