Monday, April 6, 2026

শ্রীনগরে সিআরপিএফ জওয়ানকে ‘খুন’-এর অভিযোগ স্ত্রীর

Date:

Share post:

বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার কুলিয়া গ্রামের পিন্টু মণ্ডল সিআরপিএফ জওয়ান শ্রীনগরে গ্রুপ মাস্টার পদে কর্মরত ছিলেন। ৩২ বছর ধরে দেশের বিভিন্ন প্রান্তে চাকরি করছেন। সোমবার সকালে তাঁর স্ত্রী রেবা মণ্ডলের কাছে স্বামীর মৃত্যুর খবর আসে। বলা হয়, কোভিডে মৃত্যু হয়েছে পিন্টুর। কিন্তু রেবার দাবি, রবিবার দিন রাতেও তাঁর সঙ্গে পিন্টু ভিডিও কলে কথা হয়েছে। তখন অসুস্থতার কোনও কথাই জানাননি তিনি। ঠিক পরের দিন সোমবার সকালে তাঁর মৃত্যুর খবর বাড়িতে পৌঁছয়।

পরিবারের অভিযোগ, তাঁর মাথায় পিছন থেকে ৫টি গুলি করে খুন করা হয়েছে। তাঁর সহকর্মীরা এই ঘটনার সঙ্গে জড়িত বলে পরিবারের অভিযোগ। এর বিচার বিভাগীয় সঠিক তদন্ত চায় তারা।
পরিবারের তরফে জানানো হয়েছে, গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে অফিসে ঝামেলার কথা জানিয়েছিলেন পিন্টু।পরিকল্পিতভাবে সহকর্মীরা খুন করে করোনা বলে দেহ দাহ করে দিতে চাইছে বলে অভিযোগ পরিবারের।
মৃত সিআরপিএফ জওয়ানের স্ত্রী রেবা জানিয়েছেন, পিন্টুর সহকর্মী সুরজিৎ সিং, জয় চন্দন, সলমন, মুখরাম পরিকল্পনা করে গুলি করে খুন করেছেন তাঁকে। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চেয়েছে পরিবার। দেহ পরিবারকে দেওয়ার দাবি জানিয়েছে সেনা আধিকারিকদের কাছে।
কিন্তু দেহ দিতে নারাজ সেনা আধিকারিকরা। কারণ, ভাইরাস আক্রান্ত হয়ে মৃতের দেহ দেওয়ার নিয়ম নেই। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Related articles

IPL: নাইট শিবিরে সুখবর! পাঞ্জাব ম্যাচের আগেই কলকাতায় হর্ষিত

আইপিএলের (IPL) শুরুতেই পেস বোলিং নিয়ে সমস্যায় পড়েছে কেকেআর(KKR)। ক্যামেরন গ্রিন বোলিং করতে পারছেন না, পাথিরানা কবে আসবেন...

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...