Saturday, April 4, 2026

মহামারির জের, পিএফ থেকে ৩০ হাজার কোটি টাকা তোলার আবেদন

Date:

Share post:

মারণ ভাইরাসের কোপে প্রাণ হারাচ্ছেন একের পর এক মানুষ। সেই কোপ পড়েছে মানুষের অর্থনীতির উপরও। এই সংকটকালীন পরিস্থিতিতে ভবিষ্যতের সঞ্চয়ের কথা ভুলতে বসেছেন সাধারন মানুষ। মহামারিকালে বর্তমানে বাঁচার রাস্তা খুঁজছেন বেশিরভাগই। এই আবহে লক্ষ লক্ষ ভারতীয় জীবনের শেষ সম্পদ প্রভিডেন্ট ফান্ড থেকে টাকাও তুলে নিচ্ছেন। গত ৪ মাসেরও কম সময়ে ৩০ হাজার কোটি টাকা পিএফ তুলে নিয়েছেন ভারতীয়রা।

চাকরি থেকে ছাঁটাই অথবা বেতন হ্রাস, গত কয়েক মাসে এই শব্দগুলির সঙ্গে আরও বেশি করে অভ্যস্ত হয়েছে বিশ্ববাসী। ব্যতিক্রম নয় এই দেশও। মহামারি আবহে বহু সংস্থা কর্মীদের ছাঁটাই করেছে। কেউ কেউ আবার বেতন হ্রাসের পথে হেঁটেছে। জানা গিয়েছে, পিএস থেকে টাকা তোলার জন্য আবেদন করেছেন ৮০ লক্ষ মানুষ। এপ্রিল থেকে নিজেদের সঞ্চয় এর অংশ তুলতে শুরু করেছেন তাঁরা।

ইপিএফও জানিয়েছে, সারা দেশের প্রায় ৩০ লক্ষ কর্মী ৮ হাজার কোটি টাকা পিএফ থেকে তুলেছেন৷ বাকি ২২ হাজার কোটি সাধারণ ভাবেই তোলা হয়েছে৷ সেই সংখ্যাটাও প্রায় ৫০ লক্ষ৷ মার্চ মাসে কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছিল ইপিএফও সদস্যরা মোট টাকার ৭৫ শতাংশ বা তিন মাসের পিএফ-এর টাকা তুলতে পারবেন। বিশেষজ্ঞদের মতে, পিএফ থেকে টাকা তোলার প্রবণতা আগামী দিনে আরও বাড়বে। কারণ মহামারি পরিস্থিতিতে যত দিন যাবে তত পকেটে টান পড়বে সাধারণ মানুষের।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...