Friday, June 26, 2026

যেন হলিউড ছবির দৃশ্য: মাঝ আকাশে রাফালে ভরা হল জ্বালানি

Date:

Share post:

ফরাসি প্রযুক্তি চূড়ান্ত নিদর্শন। মাঝ আকাশে জ্বালানি ভরল রাফাল যুদ্ধবিমান। ভারতের মাটিতে অবতরণের আগে মঙ্গলবার ক্ষমতার পরিচয় দিয়ে মাঝ আকাশে ট্যাঙ্কার বিমান থেকে কয়েক হাজার লিটার জ্বালানি পৌঁছে গেল ভরল রাফাল। বিশ্বে হাতে গোনা কয়েকটি দেশের কাছেই রয়েছে এই প্রযুক্তি।

সোমবার ফ্রান্সের বায়ুসেনা ঘাঁটি থেকে ভারতের আসার জন্য রওনা দেয় পাঁচটি রাফাল যুদ্ধবিমান। মাঝ আকাশে দু’বার জ্বালানি ভরা হয় যুদ্ধবিমানগুলিতে। মঙ্গলবার, মাঝ আকাশে জ্বালানি ভরার ছবি টুইটারে পোস্ট করে ভারতীয় বায়ুসেনা। ছবিগুলিতে দেখা যাচ্ছে, রাফালে জ্বালানি ভরছে ফরাসি বায়ুসেনার জ্বালানিবাহী ট্যাঙ্কার বিমান। দেখে মনে হচ্ছে যেন কোন হলিউডের অ্যাকশন ছবির দৃশ্য।
সমরাস্ত্র বিশেষজ্ঞদের মতে, মাঝ আকাশে বিমানে জ্বালানি ভরা শুধু জটিলই নয়, বিপজ্জনকও। একচুল এদিক ওদিক হলেই বিমানের জ্বালানিতে মুহূর্তে আগুন ধরে যেতে পারে বিমানে। গোটা প্রক্রিয়ায় বিস্ফোরণের মারাত্মক সম্ভাবনা। এছাড়া, ট্যাঙ্কার ও যুদ্ধবিমানের গতি ও উচ্চতা এক মাত্রায় রাখা এবং দু’টি বিমানের দূরত্ব বজায় রাখা খুবই ঝুঁকিপূর্ণ।
ফাইটার জেট রাফাল ওড়ানোর জন্য ফ্রান্স থেকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে দেশের ১২ জন পাইলটকে। কীভাবে মাঝ আকাশে জ্বালানি ভরতে হবে সেই প্রশিক্ষণও নিয়েছেন পাইলটরা। সড মিলিয়ে যেন হলিউড সিনেমার দৃশ্যই বাস্তবায়িত হল মধ্য গননে।

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...