Friday, June 26, 2026

লকডাউন: ডাঙায় পুলিশ দেখে ছিপ ফেলে জলে ঝাঁপ মৎস্যশিকারিদের

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন, সম্পূর্ণ লকডাউনের দিনগুলিতে কড়া হাতেই নিয়ম পালন করাবে পুলিশ-প্রশাসন। সেইমতো আগের দুদিন রাজ্য জুড়ে পালিত হয়েছে লকডাউন। বুধবার সকাল থেকে মোটামুটি ছবিটা ছিল একই রকম। কিন্তু লকডাউনের গুরুত্ব না বুঝে সেটাকে ছুটির দিন ভেবে ‘উপভোগ’ করছিলেন উত্তর ২৪ পরগনার জগদ্দল থানা এলাকার বাসুদেবপুরের বেশ কিছু বাসিন্দা। কেউ ছিপ নিয়ে বসেছিলেন পুকুরে মাছ ধরতে। কেউ আবার বন্ধ চায়ের দোকানে রীতিমতো মাদুর পেতে বসিয়ে ছিলেন মদ্যপানের আসর। কিন্তু পুলিশের নজর এড়ায়নি কিছুই। যেই মাত্র পুলিশের গাড়ি গিয়ে দাঁড়িয়েছে, সেই মাত্র সব ফেলে রেখে প্রাণপণ দৌড় লাগিয়েছেন সবাই। ডাঙায় পুলিশ, তাই ছিপ রেখে পুকুরে নেমে পড়েছেন অনেক মৎস্যশিকারি। যদিও কড়া হাতে লাঠি ধরে লকডাউনের গুরুত্ব বুঝিয়ে দিয়েছে প্রশাসন।

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...