Friday, March 27, 2026

Breaking: বিজেপি থেকে তৃণমূলে বালুরঘাটের বিপ্লব

Date:

Share post:

“অভিমান” করে বিজেপিতে চলে যাওয়া বিপ্লব মিত্র বৃহস্পতিবার তৃণমূলে ফিরছেন। দুপুরে তৃণমূল ভবনে তাঁকে দলে ফেরাবেন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। মূলত অর্পিতা ঘোষ জেলা সভানেত্রী থাকাকালীন দক্ষিণ দিনাজপুরে দল লাটে উঠেছিল। লোকসভায় অর্পিতা নিজেও হারেন। শেষে দল তাঁকে সরাতেই জেলায় নতুন উৎসাহ। চেয়ারম্যান শঙ্কর চক্রবর্তী, সভাপতি গৌতম দাস। এবার বিজেপিতে যাওয়া পুরনো নেতা বিপ্লব মিত্রকে ফেরাচ্ছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন নিয়ে অপারেশন সেরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার আনুষ্ঠানিক প্রত্যাবর্তন। বিপ্লব এলে তৃণমূল প্রভূত লাভবান হবে জেলায়।

 

Related articles

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের দিনে ১২টি রাশির জাতকদের জীবনে নানা পরিবর্তনের ইঙ্গিত মিলছে। কারও ক্ষেত্রে আর্থিক উন্নতির সম্ভাবনা, আবার কোথাও মানসিক...

ফের অতিসক্রিয় কমিশন! বদল আরও ১৪ রিটার্নিং অফিসার! সব মিলিয়ে রদবদল ৮৭ কেন্দ্রে

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদলের ধারা অব্যাহত রাখল নির্বাচন কমিশন। গত সোমবার ৭৩...

পশ্চিম এশিয়া সংঘাত! রাজ্যগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘ এবং তার জেরে উদ্ভূত আন্তর্জাতিক পরিস্থিতির মোকাবিলায় কোমর বাঁধছে কেন্দ্র। উদ্ভূত...

মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ! মদনমোহন জেনার বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় নালিশ তৃণমূলের 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করে সামাজিক মাধ্যমে ভিডিও প্রচারের বিরুদ্ধে সরব হলো তৃণমূল কংগ্রেস।...