Friday, March 27, 2026

রাজ্যে আক্রান্ত ছাড়ালো ৬৫ হাজার, বাড়ছে সুস্থতাও

Date:

Share post:

সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে পশ্চিমবঙ্গেও বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। তবে স্বস্তি দিয়ে বাড়ছে সুস্থতার হারও। এবার রাজ্যে গত ২৪ ঘণ্টায় আরও ২২৯৪ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের হদিশ। তার ফলে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৬৫,২৫৮ জন। ২৪ ঘন্টার মধ্যে রাজ্যে প্রাণ হারিয়েছেন আরও ৪১ জন করোনা রোগী। ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৪৯০। আজ, বুধবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য ভবন আরও জানিয়েছে, বর্তমানে রাজ্যে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ১৯,৬৫২। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। তবে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২,০৯৪ জন। ফলে পশ্চিমবঙ্গে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৪,১১৬ জন।

Related articles

শুক্রবারে ১১০০ পয়েন্ট পতন সেনসেক্সের, রক্তাক্ত শেয়ারবাজার

ইরান - ইজরায়েল যুদ্ধ (Iran Israel war) নিয়ে অনিশ্চয়তার প্রভাব বিশ্ববাজারে। শুক্রবার সকাল থেকে রক্তাক্ত দালাল স্ট্রিট। ৫০...

বেলদায় প্রচারে বেরিয়ে স্থানীয়দের শাসানি বিজেপি প্রার্থীর

প্রচারে বেরিয়ে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়ে গ্রামবাসীদের রীতিমত হুমকি দিলেন পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় বিধানসভার বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরি...

“মোদির শয্যাসঙ্গিনী হয়েই সাংসদ-মন্ত্রিত্ব”! পডকাস্টে বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর

নরেন্দ্র মোদিকে (Narendra Modi) নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন তাঁরই দলের সাংসদ তথা বর্ষীয়ান নেতা সুব্রহ্মণ্যম স্বামী (Subramanian Swamy)।...

IPL: খেলতে পারবেন না বিদেশি বোলার, শুরুর আগেই ধাক্কা আরসিবির

আইপিএলের (IPL) প্রথম ম্যাচের আগেই সমস্যায় পড়ল গতবারের চ্যাম্পিয়ন আরসিবি (Royal Challengers Bangalore)। আইপিএল শুরুর আগের দিন আরসিবি...