Tuesday, April 7, 2026

“ক্লাবের চেয়েও বড় কিছু…!” মোহনবাগান দিবসে শুভেচ্ছা বার্তা ফিফার

Date:

Share post:

২৯ জুলাই মানে সোনায় লেখা ইতিহাস! ২৯ জুলাই মানেই সবুজ-মেরুন অহংকার। ২৯ জুলাই মানেই সংগ্রামী অভিনন্দন। ২৯ জুলাই মানেই অমর একাদশকে শ্রদ্ধাঞ্জলি।

শুধু মোহনবাগান সমর্থক নয়, বাংলা তথা ভারতীয় ফুটবলের জন্য এক ঐতিহাসিক দিন। গর্বের দিন।

১৩১ বছর পেরিয়েও আজও অমলিন মোহনবাগান দিবস। মোহনবাগান শুধু একটা ক্লাবের নাম নয়। মোহনবাগান একটা আবেগের নাম। ভালবাসার নাম। ঐতিহ্যের নাম। আভিজাত্যের নাম। বিশ্ব ফুটবলের মানচিত্রে দেশ হিসেবে ভারত যতই “লিলিপুট” হোক না কেন, শতাব্দী প্রাচীন মোহনবাগান ক্লাব কিন্তু একটা বৃহৎ পরিসর জুড়ে রয়েছে।

এবার করোনা আবহে মধ্যে পালিত হচ্ছে মোহনবাগান দিবস। সেই উদযাপনে সামিল দেশবিদেশের মোহনবাগান ভক্তরা। আর এই বিশেষ দিনটিকে কুর্নিশ জানালো বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা FIFA.সুদূর মার্কিন মুলুকে
টাইমস স্কোয়ারের নাসডাক বোর্ডে ফুটে ওঠা মোহনবাগান ছবি পোস্ট করে শুভেচ্ছা জানাল FIFA.

মোহনবাগান দিবসে শুভেচ্ছা জানিয়ে ফিফা টুইটে লিখেছে, “নিউইয়র্কের টাইমস স্কোয়ারের বিলবোর্ডে যখন আকাশচুম্বী প্রতিপত্তি আর ঝলমলে সুন্দর ক্লাবের নাম ফুটে ওঠে, তখন ক্লাবের থেকেও অনেক বড় কিছু হয়ে যায়। বিশ্বের অন্যতম সমর্থকদের ভালোবাসার ক্লাবকে জানাই মোহনবাগান দিবস ২০২০-র শুভেচ্ছা। ”

Related articles

ছাব্বিশের ভোটে বিজেপির রিমোট কন্ট্রোল বনাম তৃণমূলের রিপোর্ট কার্ড, ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনে এবার দুই RC-র মধ্যে লড়াই, মঙ্গলবার সকালে এমন কথাই সোশ্যাল মিডিয়া লিখলেন তৃণমূল কংগ্রেসের (TMC)...

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...