Monday, April 6, 2026

বায়ুসেনার এই অফিসারের জন্যই দ্রুত রাফাল পেল ভারত, জেনে নিন তাঁর সম্পর্কে…

Date:

Share post:

তাঁর জন্যই দ্রুত রাফাল পেল ভারত।  বায়ুসেনার হাতে যে রাফাল এসে পৌঁছেছে তার একটা বড় কৃতিত্ব দেওয়া হচ্ছে বায়ুসেনার এয়ার কমোডোর হিলাল আহমেদ রাঠেরকে৷ কাশ্মীরের বাসিন্দা তিনি। বায়ুসেনার এই অফিসারই ফ্রান্সে ভারতের এয়ার অ্যাটাশে হিসেবে নিযুক্ত রয়েছেন৷ গত একবছর ধরে নির্মাণকারী সংস্থার সঙ্গে আগাগোড়া যোগাযোগ রক্ষা করে সময়মতো রাফালের সরবরাহ নিশ্চিত করেছেন রাঠের৷ শুধু তাই নয়,ভারতীয় বায়ুসেনার প্রথম অফিসার হিসেবে রাফাল ওড়ানোর কৃতিত্বও রয়েছে তাঁর৷ এই বিষয়ে সমস্ত তথ্য সামনে আসার পরই তাঁকে কাশ্মীরের অনন্তনাগে দেওয়া হয়েছে নায়কের মর্যাদা৷


প্রসঙ্গত, ভারতীয় পরিবেশের জন্য রাফালে কী ধরনের অস্ত্র ব্যবহার করলে তা আরও কার্যকরী হবে, তা নিয়ে নির্মাণকারী সংস্থার বিশেষজ্ঞদের পরামর্শ দিয়েছেন অফিসার রাঠের৷ ভারতের হাতে আসা এই রাফালগুলিতে অন্তত ১৩টি নতুন ক্ষমতা যোগ করার ক্ষেত্রেও প্রোজেক্ট ম্যানেজমেন্ট টিমের সঙ্গে তিনি যোগাযোগ রেখে পুরো বিষয়টি সম্পন্ন করেছেন ৷ রাফাল ওড়ানো ও তাতে জ্বালানি ভরার জন্য ভারতীয় বায়ুসেনার পাইলট এবং টেকনিশিয়ানদের প্রশিক্ষণও চলছে তাঁরই তত্ত্বাবধানে।

এবার জেনে নিন এই বায়ু সেনা অফিসারের কর্মজীবন সম্পর্কে:

বায়ুসেনার পাইলট হিসেবে রাঠেরের কর্মজীবনের রীতিমতো রেকর্ড রয়েছে ৷ তাঁর এত বছরের কর্মজীবনে কোনও দুর্ঘটনা ছাড়াই নিজের কর্মজীবনে প্রায় ৩০০০ ঘণ্টা মিগ ২১, মিরাজ, কিরনের মতো যুদ্ধবিমান উড়িয়েছেন তিনি৷
সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্মানো রাঠেরের বাবা মহম্মদ আবদুল্লা রাঠের জম্মু কাশ্মীর পুলিশের ডিএসপি ছিলেন৷ জম্মুর নাগরোটার সৈনিক স্কুলে পড়াশোনা করেন রাঠের৷ ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ থেকে গ্র্যাজুয়েট হন রাঠের৷ আমেরিকার এয়ার ওয়ার কলেজ থেকেও ডিসটিংশন নিয়ে গ্র্যাজুয়েট হন রাঠের৷ ১৯৮৮ সালের ১৭ ডিসেম্বর ভারতীয় বায়ুসেনার পাইলট হিসেবে নিযুক্ত হন রাঠের৷

Related articles

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...

কালিয়াচক কাণ্ডে গাফিলতির অভিযোগ! মালদহের অতিরিক্ত জেলাশাসককে শোকজ নবান্নের 

মালদহের কালিয়াচকের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগ উঠল খোদ জেলার অতিরিক্ত জেলাশাসকের (ল’ অ্যান্ড অর্ডার)...

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...