Friday, April 3, 2026

পিঠ বাঁচাতে এবার সুপ্রিম কোর্টে রিয়া চক্রবর্তী

Date:

Share post:

একের পর এক চাঞ্চল্যকর মোড় নিচ্ছে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু। এবার বিহার পুলিশের তদন্তে স্থগিতাদেশের আবেদন জানালেন রিয়া চক্রবর্তী। অভিনেতার মৃত্যুর তদন্ত মুম্বইয়ে স্থানান্তর করার জন্য বুধবার দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হন রিয়া।

রিয়া চক্রবর্তীর বক্তব্য, মুম্বইতে ইতিমধ্যেই এই মৃত্যুর তদন্ত চলছে। একই সঙ্গে পাটনা এবং মুম্বইতে তদন্ত কীভাবে হতে পারে। এই বিষয়ে রিয়া চক্রবর্তীর আইনজীবী সতীশ মানেসিন্ধে বলেন, বিহার পুলিশের তদন্তে স্থগিতাদেশের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন রিয়া।

প্রসঙ্গত, পাটনার রাজীবনগর থানায় অভিনেতার বাবা রিয়া চক্রবর্তী সহ পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। ভারতীয় দণ্ডবিধির ৩০৬, ৩৪১,৩৪২,৩৮০,৪০৬, ৪২০-ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে শারীরিকভাবে অসুস্থ সুশান্তর বাবা কৃষ্ণ কুমার সিং। তাই বিহারে রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। ইতিমধ্যেই পাটনা পুলিশের একটি দল কেস ডায়েরি সহ যাবতীয় নথি নিতে মুম্বাইয়ে হাজির হয়েছে।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...