Saturday, April 4, 2026

গলায় ফাঁস লাগিয়ে ফের আত্মহত্যা আরেক অভিনেতার

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তের মাঝেই ফের অভিনেতার আত্মহত্যা খবর সামনে এল। বুধবার মহারাষ্ট্রের নানদেড়ের বাড়িতেই আত্মহত্যা করেন মারাঠি অভিনেতা আশুতোষ ভাকরে।

প্রাথমিক তদন্তে মহারাষ্ট্র পুলিশের অনুমান, অবসাদে ভুগেই আত্মহত্যা করেছেন অভিনেতা। মাত্র ৩২ বয়সে কেন এমন সিদ্ধান্ত নিলেন অভিনেতা সেই সূত্র খুঁজছে পুলিশ। নানদেড়ের গণেশ নগর এলাকায় তাঁর বিলাসবহুল ফ্ল্যাটে আশুতোষকে প্রথম ঝুলন্ত অবস্থায় দেখেন তাঁর মা-বাবা। যদিও কোনও সুইসাইড নোট মেলেনি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কারোর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়নি। আশুতোষের অভিনেত্রী স্ত্রী ময়ূরী দেশমুখও এই বিষয়ে কোনও মন্তব্য করেননি। মৃত্যুর আগে আশুতোষ ভাকরে একটি ভিডিও শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। ওই ভিডিওতে তিনি আলোচনা করেন, কোন পরিস্থিতিতে বা কেন কোনও মানুষ তাঁর জীবন শেষ করে দিতে চায়। এই মৃত্যু প্রসঙ্গে পুলিশ ইন্সপেক্টর অনন্ত নারুথে জানান, “বুধবার রাত সাড়ে দশটা নাগাদ আশুতোষ ভাকরের মৃত্যুর খবর আসে। অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছে। তবে পরিবার কারোর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেনি।”

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...