Friday, March 27, 2026

তিন দশক পর বদল জাতীয় শিক্ষানীতিতে, কী আছে দেখুন এক নজরে

Date:

Share post:

দীর্ঘ তিন দশক পর সময়ের চাহিদা মেনে ও শিক্ষা ব্যবস্থাকে বাস্তবমুখী করার প্রয়োজনে বিশেষজ্ঞ কমিটির পরামর্শে জাতীয় শিক্ষানীতিতে বড় বদল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। নতুন শিক্ষা নীতিতে স্কুলছুট প্রায় দু’কোটি পড়ুয়া ফের স্কুলে ফিরবে, এমনই দাবি শিক্ষা মন্ত্রকের। কী কী বলা হয়েছে এই খসড়া শিক্ষানীতিতে, দেখে নেওয়া যাক।

সর্বশিক্ষা অভিযানে সংস্কার আনতে ৩ থেকে ১৮ বছর বয়সীদের এর আওতাভুক্ত করা হয়েছে। ১০+২ স্কুল শিক্ষা ব্যবস্থায় বদল এনে চার বছরের স্নাতক পাঠে জোর দেওয়া হয়েছে।

পঞ্চম শ্রেণী পর্যন্ত মাতৃভাষা কিংবা স্থানীয় ভাষায় পঠনপাঠন আবশ্যিক। সংস্কৃত ভাষা চর্চা করানো হবে মাধ্যমিক স্কুলগুলিতে। একইসঙ্গে থাকবে বিদেশী ভাষার চর্চাও।

১০+২ শিক্ষাব্যবস্থাকে ৫+৩+৩+৪-এ ভাগ করা হয়েছে। ১২ বছরের স্কুল জীবনের সঙ্গে প্রি-স্কুল হিসেবে আরও তিন বছর যুক্ত হয়েছে। একে বলা হচ্ছে অঙ্গনওয়াড়ি ধাপ।

প্রতি বছরের পরিবর্তে এবার থেকে তৃতীয়, পঞ্চম ও অষ্টম শ্রেণীতে শুধু বার্ষিক পরীক্ষা দিতে হবে। বাকি শ্রেণীতে পাসের ক্ষেত্রে অভ্যন্তরীণ দক্ষতা ও বুদ্ধির বিকাশ হবে মূল্যায়নের মাপকাঠি। তবে আগের মতই দশম ও দ্বাদশ শ্রেণীতে বোর্ড পরীক্ষা হবে।

সর্বাধিক চার বছরের স্নাতকোত্তর কোর্স থাকলেও এক বা দু’বছরের মাথায় উচ্চশিক্ষায় ইতি টানতে পারেন পড়ুয়ারা। সেক্ষেত্রে এক বছরে বৃত্তিমূলক সার্টিফিকেট আর দু’বছরে ডিপ্লোমা সার্টিফিকেট পাবেন তাঁরা।

কেন্দ্রীয় ভাবে উচ্চশিক্ষা পর্ষদ গড়া হবে, যারা উচ্চশিক্ষার বিষয় নিয়ন্ত্রণ করবে। আইন ও মেডিক্যাল কলেজের বিষয়ে মধ্যস্থতা করতে পারবে এই পর্ষদ।

আইআইটিগুলিতে কলা ও সমাজবিজ্ঞানের বিষয় অন্তর্ভুক্ত করা যাবে।

এম ফিল কোর্স থাকছে না। স্নাতক স্তরের বিষয় নির্বাচনের সময় প্রভূত স্বাধীনতা পাবেন পড়ুয়ারা।

কোনও ছাত্র একইসঙ্গে বিজ্ঞান ও কলা বিভাগ বা বৃত্তিমূলক শিক্ষার বিষয় নিয়ে পড়াশুনো করতে পারবেন। রসায়নের সঙ্গে সঙ্গীত, পদার্থবিদ্যার সঙ্গে ফ্যাশন টেকনোলজি নিয়ে পড়তে বাধা নেই।

 

Related articles

আজ দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের সম্ভাবনা, কত অভিযোগের নিষ্পত্তি নিশ্চিত নয় কমিশন!

এসআইআর (SIR) প্রক্রিয়ায় 'অ্যাডজুডিকেশন' তালিকায় থাকা ভোটারদের মধ্যে কতজনের নাম উঠলো দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় (second supplementary list), উত্তর...

আজ বিনপুরে বিরবাহার সমর্থনে জনসভা অভিষেকের, প্রচার কর্মসূচি কোলাঘাট- কুলপিতেও

বিধানসভা নির্বাচনের প্রচারে শুক্রবার ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে বিনপুরে (Binpur) জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আসন্ন...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের দিনে ১২টি রাশির জাতকদের জীবনে নানা পরিবর্তনের ইঙ্গিত মিলছে। কারও ক্ষেত্রে আর্থিক উন্নতির সম্ভাবনা, আবার কোথাও মানসিক...

ফের অতিসক্রিয় কমিশন! বদল আরও ১৪ রিটার্নিং অফিসার! সব মিলিয়ে রদবদল ৮৭ কেন্দ্রে

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদলের ধারা অব্যাহত রাখল নির্বাচন কমিশন। গত সোমবার ৭৩...