Tuesday, June 9, 2026

রাজি রাজ্যপাল, ১৪ অগাস্ট বসছে রাজস্থান বিধানসভা

Date:

Share post:

আপাতত অচলাবস্থা কাটল। রাজস্থান বিধানসভার অধিবেশন ডাকা নিয়ে রাজ্যপাল কলরাজ মিশ্র ও মুখ্যমন্ত্রী অশোক গেহলটের মধ্যে কয়েকদিন টানাপোড়েন চলার পর ঠিক হয়েছে, আগামী ১৪ অগাস্ট থেকে শুরু হবে অধিবেশন। এই তারিখে সম্মতি দিয়েছেন স্বয়ং রাজ্যপাল। কোভিড সংক্রমণ এড়াতে সবরকম সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে বিধানসভা শুরুর পরামর্শ দিয়েছেন তিনি। এদিকে মুখ্যমন্ত্রী অশোক গেহলট জানিয়েছেন, পাইলট শিবিরের বিদ্রোহ সত্ত্বেও তাঁর সরকারের প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা আছে। যদিও ২০০ আসনবিশিষ্ট বিধানসভায় ম্যাজিক ফিগার যেখানে ১০১, সেখানে গেহলটের পক্ষে আছে ১০২ জনের সমর্থন। যা এই পরিস্থিতিতে তাঁর কাছে যথেষ্ট চাপের। সূত্রের খবর, এই সংখ্যাও যাতে হাতছাড়া না হয় এবং বিজেপি যাতে দল ভাঙানোর সুযোগ না পায় সেজন্য যত দ্রুত সম্ভব বিধানসভায় আস্থা ভোট নেওয়ার পক্ষপাতী মুখ্যমন্ত্রী অশোক গেহলট।

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...