Sunday, June 21, 2026

Somen Mitra: প্রথম বলেছিলেন ” নো ইন্দিরা নো কংগ্রেস”

Date:

Share post:

সেসব পুরনো ইতিহাস।

কংগ্রেসের সন্ধিক্ষণে প্রথম বলেছিলেন ,” নো ইন্দিরা নো কংগ্রেস”।
ইন্দিরা তাঁকে স্নেহ করতেন।
সঞ্জয় গান্ধীও।

পুরভোটে কাউন্সিলর হয়ে সোমেন মিত্রের যাত্রা শুরু।
কিন্তু তিনি জনপ্রতিনিধি হিসেবে যত পরিচিত, তার থেকে ঢের বেশি সংগঠক হিসেবে। সেটা ছিল তাঁর নিজেরও পছন্দ। যুব নেতৃত্ব দিয়ে শুরু। নকশাল বিরোধিতা। তারপর ইন্দিরা কংগ্রেসে তিনি সারা বাংলার “ছোড়দা”। এরপর বিধায়ক।
মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ রায়ের বিরোধী গোষ্ঠীর ছিলেন তিনি। ক্রমশ অনুগামী হয়ে যান গণি খান চৌধুরীর। প্রণব মুখোপাধ্যায়, অজিত পাঁজার সঙ্গে সম্পর্ক ছিল ভালো। বরং প্রিয়-সুব্রত জুটির সঙ্গে তাঁর বনত না।
1992 সালে প্রদেশ কংগ্রেস নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে তিনি সভাপতি হন। নরসিংহ রাও, সীতারাম কেশরীর সুনজরে থাকলেও 1998 সালের লোকসভায় তৃণমূলের কাছে কংগ্রেস বিধ্বস্ত হওয়ার পর তিনি ইস্তফা দেন।
2008 সালে সোমেনবাবু তৃণমূল কংগ্রেসে যোগ দেন।
2009 তে সাংসদ হন। 2014 সালে আবার ফিরে যান কংগ্রেসে। ততদিনে দল সোনিয়া, রাহুলের হাতে। দিল্লিতে ক্ষমতাচ্যুতও বটে। বছর দুই আগে তাঁকে আবার প্রদেশ সভাপতি করে দল। তিনি আপাতত কংগ্রেস- বাম জোটের চেষ্টা চালাচ্ছিলেন। সভাপতির দায়িত্বে থাকতে থাকতেই চিরবিদায় নিলেন দক্ষ সংগঠক, কর্মীদের কাছের মানুষ সোমেন মিত্র।

 

Related articles

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...