Saturday, April 4, 2026

নানা টালবাহানার পর অবশেষে ১৪ আগস্ট শুরু হবে রাজস্থান বিধানসভার অধিবেশন

Date:

Share post:

অবশেষে রাজস্থান বিধানসভার অধিবেশন ডাকতে রাজি হলেন রাজ্যপাল কলরাজ মিশ্র।
আগামী ১৪ আগস্ট থেকে শুরু হবে বিধানসভার অধিবেশন৷

বিধানসভার অধিবেশন ডাকার জন্য রাজ্যপালকে তিনবার প্রস্তাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট৷
তিনবারই তা ফিরিয়ে দেন রাজ্যপাল৷ রাজভবন সূত্রের খবর, বুধবার বেশি রাতে জানানো হয়েছে “আগামী ১৪ আগস্ট থেকে রাজস্থান বিধানসভার পঞ্চম অধিবেশন ডাকার জন্য মন্ত্রিসভার প্রস্তাবে অনুমোদন দিয়েছেন রাজ্যপাল।” শেষবার রাজ্যপালকে আগামী শুক্রবার থেকে অধিবেশন ডাকার প্রস্তাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু রাজ্যপাল আপত্তি জানিয়ে বলেন, মহামারির সময়ে ২১ দিনের নোটিস না দিয়ে এ ভাবে বিধানসভার অধিবেশন ডাকা সম্ভব নয়। এর পর গেহলট রাজ্যপালের কাছে একটি সংশোধিত প্রস্তাব পাঠান৷ ওই প্রস্তাবে ১৪ আগস্ট অধিবেশন ডাকতে বলা হয়। অর্থাৎ, প্রথমবারের প্রস্তাবের পর থেকে ২১ দিনের সময়সীমা মেনেই দিনটি ঠিক করা হয়। রাজ্যপাল শেষ পর্যন্ত সেই প্রস্তাব মেনে নিলেন।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...