Monday, April 13, 2026

ডিউটির চাপে ইস্তফা! চাঞ্চল্য জলপাইগুড়ি হাসপাতালে

Date:

Share post:

সকাল থেকে রোগী দেখা শুরু। একটানা 24 ঘণ্টা সাতদিন চলবে এই ডিউটি। 6জুন থেকে 6 সপ্তাহের জন্য এই ডিউটি রোস্টার প্রকাশ করেছে জেলা স্বাস্থ্য দফতর। আর তার চাপে পড়ে শেষ পর্যন্ত ইস্তফা দিলেন এক চিকিৎসক। যদিও এ বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে চাননি। শুধু বলেছেন, উচ্চশিক্ষার জন্যে এই সিদ্ধান্ত নিচ্ছেন।
জলপাইগুড়ির সুপার স্পেশালিটি হাসপাতালে মেডিসিন বিভাগের 6জন চিকিৎসক এই আওতায় পড়েছেন। কিন্তু তাঁদের দাবি 24 ঘণ্টা একজন চিকিৎসকের পক্ষে সব রোগীর দায়িত্ব নেওয়া অসম্ভব। এই বিষয়ে প্রতিবাদ জানিয়ে স্বাস্থ্য দফতরে চিঠি লেখেন ওই 6 চিকিৎসক। অভিযোগ, তারপরেই তাঁদের মধ্যে একজনকে মালবাজারে বদলি করে দেওয়া হয়।
এদিকে পাল্টা অভিযোগ জানিয়েছেন স্বাস্থ্য প্রশাসন। জলপাইগুড়ি সদর হাসপাতালের সুপার গয়ারাম নস্করের অভিযোগ, কাজের তালিকা করে দেওয়া হয়েছে। কিন্তু সেইমতো রাউন্ডে যাচ্ছেন বা রোগী দেখছেন না চিকিৎসকরা। ক্ষোভ বাড়ছে রোগীদের। তাঁর মতে, 24 ঘণ্টা ডিউটি মানেই সর্বক্ষণ হাসপাতলে থাকতে হবে এমন নয়। কিন্তু পরিস্থিতি যাই হোক এই নির্দেশের ফলে পরিষেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ রোগী ও তাঁদের আত্মীয়দের।

Related articles

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...

গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি! শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ নয়ডা

শ্রমিক বিক্ষোভে উত্তাল যোগীরাজ্য। লাঠিচার্জ পুলিশের, পাল্টা উর্দিধারীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি! সঠিক কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির...

“উনি ২৯৪টি আসনের প্রার্থী! প্রধানমন্ত্রী হবেন না বাংলার মুখ্যমন্ত্রী?” মোদিকে মোক্ষম খোঁচা তৃণমূল সুপ্রিমোর

বাংলার সব জায়গায় তিনিই প্রার্থী, কারণ তিনি বাংলার মুখ্যমন্ত্রী (Chief Minister)। কিন্তু তাঁকে নকল করতে গিয়ে ২৯৪ আসনে...