Friday, March 27, 2026

সোমেনদার জন্যই আমি- প্রিয়দা কলকাতায় রাজনীতি করতে পেরেছি : সুব্রত

Date:

Share post:

তাঁর মৃত্যু রাজনীতিতে অপূরণীয় ক্ষতি। সোমেন মিত্রর প্রয়াণে শোকার্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্যুইট। রাজ্যপাল জগদীপ ধনকড় বলছেন, মাত্র এক বছর এ রাজ্যে এসেছি। বিভিন্ন বিষয়ে তার কাছ থেকে পরামর্শ পেয়েছি। দিল্লি থেকে রাহুল গান্ধী ট্যুইট করে বলেছেন, ভালোবাসা ও শ্রদ্ধায় তাঁকে মনে রাখব। এই দুঃসময়ে তার পরিবারের পাশে রয়েছি। আমার সমবেদনা রইল। একসময়ের বহু লড়াইয়ের সাক্ষী এবং বর্তমানে তৃণমূলের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেছেন, সোমেনদা ছিলেন আমাদের অভিভাবকের মতো। আমি এবং প্রিয়রঞ্জন দাশমুন্সি কলকাতায় এসে রাজনীতি করতে পেরেছি সোমেনদার সৌজন্যেই। আর লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী বললেন, অভিভাবককে হারালাম। বাংলায় একটা অধ্যায়ের সমাপ্তি হলো। সিপিএম পরিষদীয় দল নেতা সুজন চক্রবর্তীর শোকবার্তা, বাংলার রাজনীতিতে একটি চরিত্রের পরিসমাপ্তি হলো। টানা ৩৪ বছরের একজন বিধায়ক, অন্যদিকে অত্যন্ত সুভদ্র একজন মানুষ, যিনি রাজনীতিতে একটা আলাদা জায়গা করে ছিলেন, থাকবেন। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ছোটবেলা থেকে ওনাদের মতো নেতাদের নাম শুনে এসেছি। ওনার সঙ্গে পরিচয় ছিল। কয়েকবার কথাও হয়েছে। ওনার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

Related articles

শুক্রবারে ১১০০ পয়েন্ট পতন সেনসেক্সের, রক্তাক্ত শেয়ারবাজার

ইরান - ইজরায়েল যুদ্ধ (Iran Israel war) নিয়ে অনিশ্চয়তার প্রভাব বিশ্ববাজারে। শুক্রবার সকাল থেকে রক্তাক্ত দালাল স্ট্রিট। ৫০...

বেলদায় প্রচারে বেরিয়ে স্থানীয়দের শাসানি বিজেপি প্রার্থীর

প্রচারে বেরিয়ে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়ে গ্রামবাসীদের রীতিমত হুমকি দিলেন পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় বিধানসভার বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরি...

“মোদির শয্যাসঙ্গিনী হয়েই সাংসদ-মন্ত্রিত্ব”! পডকাস্টে বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর

নরেন্দ্র মোদিকে (Narendra Modi) নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন তাঁরই দলের সাংসদ তথা বর্ষীয়ান নেতা সুব্রহ্মণ্যম স্বামী (Subramanian Swamy)।...

IPL: খেলতে পারবেন না বিদেশি বোলার, শুরুর আগেই ধাক্কা আরসিবির

আইপিএলের (IPL) প্রথম ম্যাচের আগেই সমস্যায় পড়ল গতবারের চ্যাম্পিয়ন আরসিবি (Royal Challengers Bangalore)। আইপিএল শুরুর আগের দিন আরসিবি...