Saturday, April 4, 2026

সুশান্ত কাণ্ডে সিবিআই তদন্তের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট

Date:

Share post:

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট।এদিকে সুশান্তের আর্থিক লেনদেন খতিয়ে দেখতে বৃহস্পতিবার বান্দ্রার বেসরকারি ব্যাঙ্কে হানা দিল তদন্তকারী দল।

বলিউড অভিনেতার মৃত্যুতে সিবিআই তদন্তের আবেদন করেছিলেন অলকা প্রিয়া। বৃহস্পতিবার, এই মামলার শুনানিতে প্রধান বিচারপতি এসএ বোবদ বলেন, “পুলিশকে কাজ করতে দিন। এই মৃত্যু সংক্রান্ত কোনও তথ্য প্রমাণ থাকলে বোম্বে হাইকোর্টে যান।” অন্যদিকে, পাটনা পুলিশের একটি দল সুশান্তর ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখতে বান্দ্রার বেসরকারি যায়। পুলিশ সূত্রে খবর, ওই ব্যাঙ্কে ২০১৯ সালে সাড়ে ৬ কোটি থেকে ৭ কোটি টাকা ছিল। সুশান্তের মৃত্যুর পর দেখা যায় ব্যাঙ্ক অ্যাকাউন্টে আছে মাত্র ২.৫ কোটি টাকা।পুলিশি তদন্তে উঠে এসেছে প্রয়াত অভিনেতা ল্যাপটপ, মোবাইল, এমনকী হার্ড ডিস্ক ছিল রিয়া চক্রবর্তীর কাছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...