Monday, April 6, 2026

মাত্র ১২ ঘন্টায় চুরির কিনারা, হার-আংটি ফিরে পেলেন মেডিকেলের করোনা রোগী

Date:

Share post:

মাত্র ১২ ঘন্টার মধ্যেই চুরির কিনারা করে ফেললো পুলিশ। চুরি যাওয়া সোনার গয়না ফেরত পেলেন কলকাতা মেডিকেল কলেজের চিকিৎসাধীন করোনা আক্রান্ত রোগী। গয়না চুরিরঘটনায় তদন্তে নামে বউবাজার থানা ও কলকাতা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পুলিশ পেলো বড়সড় সাফল্য।

কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের সুপার করোনা ওয়ার্ডে ৭৭২ নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন বসিরহাটের বাসিন্দা ৪৮ বছরের এক মহিলা। গতকাল, বৃহস্পতিবার দুপুরে পিপিই পরে এসে এক চোর ওয়ার্ড থেকেই তাঁর সোনার হার ও আংটি ছিনতাই করে বলে অভিযোগ ছিল। যা নিয়ে হইচই কাণ্ড ঘটে যায়। ঘটনা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। বিতর্ক এড়াতে খবর দেওয়া হয় পুলিশে। আর তদন্তে নেমে মাত্র ১২ ঘণ্টার মধ্যেই উদ্ধার হল করোনা রোগীর চুরি যাওয়া গয়না। হাসপাতাল সূত্রে খবর, উদ্ধার হওয়া গহনা ইতিমধ্যেই তুলে দেওয়া হয়েছে করোনা আক্রান্ত ওই মহিলা রোগীর হাতে।

এদিকে এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করে পুলিশ। আজ, শুক্রবার শিয়ালদহ আদালতে ওই দুষ্কৃতীদের তোলা হয়। এই প্রথম নয়, ধৃতদের বিরুদ্ধে পুলিশের খাতায় একাধিক অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে।

অন্যদিকে, ভবিষ্যতে এমন অপ্রীতিকর ঘটনা এড়াতে এরপর থেকে হাসপাতালের নিজস্ব কর্মীদের দিয়েই সুপার স্পেশালিটি বিল্ডিং ও গ্রিন বিল্ডিংয়ের করোনা পরিষেবার তদারকি ও সমস্ত কাজ করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্মল মাজি।

Related articles

কারণ না দেখিয়ে একতরফা সিদ্ধান্ত! খারিজ জ্ঞানেশ কুমারের অপসারণ প্রস্তাব

দেখানোর মতো কোনও সুনির্দিষ্ট যুক্তিই নেই কেন্দ্রের। তাই কোনও কারণ ব্যাখ্যা না করেই সম্পূর্ণ একতরফাভাবে খারিজ করে দেওয়া...

“আগামী ২০ বছর আপনারা মুখ ফেরাবেন না”, শিলিগুড়িতে উন্নয়নের নতুন রোডম্যাপ অভিষেকের

মণীশ কীর্তনিয়া, শিলিগুড়ি গৌতম দেবকে জেতান শিলিগুড়ির রাশ আমার হাতে থাকবে। সরকার তৈরির ৬ মাস পর যখন পুরসভার নির্বাচন...

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...