Saturday, June 27, 2026

সুরক্ষা বিধি মেনে ১অগাস্ট থেকে স্বাভাবিক ছন্দে ফিরছে দুর্গাপুর

Date:

Share post:

ক্রমাগত বাড়তে থাকা সংক্রমণ রুখতে প্রশাসনের তরফে একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল দুর্গাপুরে। এর ফলে প্রায় এক মাস ধরে দুর্গাপুরের বাজার হাট, দোকানপাট এবং কিছু অফিস নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা হত। তবে পরিস্থিতি আগের তুলনায় ভালো এমনটা জানিয়ে ১ অগাস্ট থেকে অতিরিক্ত বিধিনিষেধ তুলে নিচ্ছে প্রশাসন ।

প্রশাসনের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানানো হয়েছে। দুর্গাপুরের মহকুমা শাসক অনির্বাণ কোলে জানিয়েছেন, “পরিস্থিতির উন্নতি হয়েছে। সংক্রমণ অনেকটাই কমেছে । তাই মহামারি পরিস্থিতিতে সরকারের সমস্ত বিধি মেনে দুর্গাপুরে জারি হওয়া বিশেষ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে প্রশাসন” । তবে দুর্গাপুর এরমধ্যে মিনি বাস চলাচলের বিষয়টি স্পষ্ট করে এখনও জানানো হয়নি ।

উল্লেখ্য, এর আগে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল দুর্গাপুরের বিভিন্ন দোকানপাট , বাজার এবং হোটেল বেলা দুটো পর্যন্ত খোলা থাকবে । কিন্তু ১ আগস্ট থেকে দুর্গাপুর মহকুমায় সব কিছুই স্বাভাবিকভাবে চলবে। তবে মাস্ক ছাড়া বাইরে বেরোনো যাবে না তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন ।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...