Wednesday, April 8, 2026

২৩ বছরের বাংলো ছাড়লেন প্রিয়াঙ্কা, সরকারের জামাই আদরে কেন আদবানি-যোশী!

Date:

Share post:

সরকারিভাবে আজ, ৩১ জুলাই প্রিয়াঙ্কা গান্ধী তাঁর বাংলোর চাবি ‘হ্যান্ড ওভার’ করলেন সরকারের কাছে। তিনি আসবাব গুরগাঁওয়ের একটি বাড়িতে রেখেছেন। দিল্লিতে সেন্ট্রাল পার্কের কাছে একটি বাড়ি দেখেছেন। সেই বাড়ির সারাইয়ের কাজ শেষ হলে হয়তো সেপ্টেম্বর থেকে সেখানেই বসবাস করবেন। আপাতত দলের কাজ মা সোনিয়া গান্ধীর বাংলো থেকেই সারবেন।

প্রিয়াঙ্কাকে সরকারি বাংলো ফিরিয়ে দিতে বলার কারণ হিসাবে ১ জুলাই পাঠানো চিঠিতে বলা হয়েছে, তাঁর এসপিজি তুলে নিয়ে জেড প্লাস নিরাপত্তা দেওয়া হয়েছে। এই নিরাপত্তায় নিরিখে সরকারি বাসস্থান দেওয়ার কোনও সুযোগ নেই। প্রশ্ন এই জায়গায়। তাহলে এল কে আদবানি বা মুরলি মনোহর যোশী কোন যুক্তিতে সরকারি বাংলো অধিকার করে রয়েছেন? এই দুই বর্ষীয়ান নেতা সাংসদ নন, সরকারি কোনও পদে নেই, এসপিজি নিরাপত্তাও নেই। তাহলে কোন বিশেষ ক্ষমতা বলে আদবানিকে আমৃত্যু বাংলো ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে, এবং যোশীকে ২০২২-এর ২৫ জুন অবধি সরকারি বাংলোয় থাকার অধিকার দেওয়া হয়েছে? ক্যাবিনেটের অ্যাকমোডেশন কমিটি একটি ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়ে রেখেছে, সেই আইন যে আদবানি-যোশীদের বাংলো দেওয়ার স্বপক্ষে যুক্তি খাড়া করতেই করা হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। আইনে নিরাপত্তার প্রশ্নে ব্যতিক্রমী সিদ্ধান্তের সুযোগ করে রাখা হয়েছে। সেখানেও প্রশ্ন, আদবানি, বা যোশী আপাতত অতীত। কোনও রজনৈতিক কর্মকাণ্ডে থাকেন না। শরীরের কারণে বাংলো থেকে বের হন না। যাঁদের রাজনৈতিক মূল্যই নেই, জনসংযোগের প্রশ্ন নেই, তাঁদের সুরক্ষায় চিন্তা? আর প্রিয়াঙ্কা গান্ধী, যিনি এই মুহূর্তে বিরোধী দলের অন্যতম মুখ, তাঁর সুরক্ষায় সেই প্রশ্ন নেই! এরপর যদি বিরোধী রাজনীতিকরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এই সিদ্ধান্তকে রাজনৈতিক প্রতিশোধস্পৃহা বলেন, তাহলে কি ভুল বলবেন?

Related articles

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...