Saturday, June 13, 2026

রাজস্থানের দলত্যাগী ৬ BSP বিধায়ককে হাইকোর্টের নোটিশ

Date:

Share post:

রাজস্থানে নতুন রাজনৈতিক সঙ্কট। বহুজন সমাজ পার্টির বা BSP-র প্রার্থী হিসেবে জিতেও কংগ্রেসে যোগ দিয়েছিলেন মায়াবতীর দলের ৬ বিধায়ক। এই ৬ জন প্রাক্তন BSP বিধায়ককে নোটিশ পাঠাল রাজস্থান হাইকোর্ট। BSP ও বিজেপির আবেদনের ভিত্তিতেই এই নোটিশ৷ একইসঙ্গে হাইকোর্টের নোটিশ গিয়েছে রাজস্থান বিধানসভার স্পিকারের কাছেও। ১১ আগস্টের মধ্যে এই নোটিশের জবাব দিতে হবে তাঁদের।

সদ্য বরখাস্ত উপমুখ্যমন্ত্রী শচীন পাইলট ও তাঁর ঘনিষ্ঠ শিবিরের বিদ্রোহের জেরে মুখ্যমন্ত্রী অশোক গেহলটের কুর্সি কার্যত টলমল করছে৷ BSP-র ৬ বিধায়কের কংগ্রেসে যোগদান নিয়ে আদালতের সিদ্ধান্ত তাই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই যোগদান কোর্ট অবৈধ ঘোষণা করলে গোটা দেশের অসংখ্য দলবদলু বিধায়ক ঝামেলায় পড়তে পারেন৷

রাজস্থানে শেষ পর্যন্ত গেহলট ক্ষমতা ধরে রাখতে পারবে কি না, এই মামলার উপর তা অনেকটাই নির্ভর করবে। রাজস্থান BSP-কে গত বছরের সেপ্টেম্বরে কংগ্রেসের সঙ্গে মিশিয়ে দিয়েছিলেন এই ৬ বিধায়ক। পাইলট শিবিরের বিদ্রোহের প্রেক্ষিতে সরকার টিকিয়ে রাখার জন্য প্রাক্তন ৬ BSP বিধায়কের সমর্থন যে কোনও মূল্যে ধরে রাখতে হবে মুখ্যমন্ত্রী গেহলটকে। আগামী ১৪ আগস্ট শুরু হওয়ার কথা বিধানসভার অধিবেশন। শেষ পর্যন্ত আস্থাভোটের দিকে গড়ালে BSP এই প্রাক্তন ৬ বিধায়কের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। BSP বিধায়কদের এভাবে কংগ্রেসে মিশে যাওয়ার বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছেন বিজেপি নেতা মদন দিলাবর। মামলা করেছে BSP-ও। দু’টি আবেদনেই বলা হয়েছে, শুধুমাত্র একটি রাজ্যে দলকে কংগ্রেসের সঙ্গে মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন না এই ৬ বিধায়ক। কারণ BSP জাতীয় দল।

Related articles

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...