Sunday, May 3, 2026

বাজারে রকমারি পাউরুটি আনছে মাদার ডেয়ারি

Date:

Share post:

দেশের প্রথম সারির দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী সংস্থা মাদার ডেয়ারি এবার কনফেকশনারি ও বেকারি ক্ষেত্রেও নিজেদের ব্যবসা সম্প্রসারণ করছে। কিছুদিনের মধ্যে দিল্লি এনসিআর বা জাতীয় রাজধানী অঞ্চলে তিন ধরনের পাউরুটি বাজারে আনছে এই সংস্থা। সর্বভারতীয় সংবাদমাধ্যম ইকনমিক টাইমসের খবর অনুসারে, দেশে ৫৩০০ কোটি টাকার পাউরুটির বাজার ধরতে চায় মাদার ডেয়ারি। এই লক্ষ্যেই নতুন উদ্যোগ। আপাতত বেকারি সেগমেন্টে ১০০ কোটির ব্যবসা করতে চায় মাদার ডেয়ারি।

মাদার ডেয়ারি ফ্রুট অ্যান্ড ভেজিটেবল প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সংগ্রাম চৌধুরী জানিয়েছেন, সংস্থার নতুন পণ্য যাতে ক্রেতাদের কাছে পৌঁছতে পারে তার জন্য প্রথম পর্যায়ে দিল্লি এনসিআরের ১৮০০ দুগ্ধকেন্দ্র ও সফল আউটলেটে মাদার ডেয়ারির পাউরুটি বিক্রি করা হবে। মোট ধরনের তিন ধরনের পাউরুটি থাকবে। ব্রাউন ব্রেড, স্যান্ডউইচ ব্রেড, মিল্ক ও ফ্রুট ব্রেড। এরপর ক্রেতাদের চাহিদা ও পছন্দ বুঝে মাল্টিগ্রেন ব্রেড ও কুলচা অানা হবে। শুরু থেকেই পণ্যের গুণমানে বিশেষ নজর দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থা। মাদার ডেয়ারির বিজনেস হেড সঞ্জয় শর্মা জানিয়েছেন, এই প্রথমবার তাদের সংস্থা বেকারি সেগমেন্টে প্রবেশ করছে। তারা নিশ্চিত তাদের পণ্য ১৮০০টি মাদার ডেয়ারির আউটলেটে রাখায় বিপণনে খুবই সুবিধা হবে। ক্রেতাদেরও দৃষ্টি আকর্ষণ করা যাবে। মাদার ডেয়ারির ৫০০ গ্রামের স্যান্ডউইচ ব্রেডের প্যাকেট ৩০ টাকায় ও ৭০০ গ্রাম স্যান্ডউইচ ব্রেডের প্যাকেট ৪০ টাকায় পাওয়া যাবে। অন্যদিকে ৪০০ গ্রামের ব্রাউন ব্রেড মিলবে ৩০ টাকায়। ১৫০ গ্রামের ফ্রুট এন্ড মিল্ক ব্রেডের প্যাকেট পাওয়া যাবে ১৫ টাকায়।

Related articles

গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সোমে অগ্নিপরীক্ষা রাজ্যের বিধানসভা নির্বাচনের 

দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা।...

ফলাফল অসম বিধানসভা নির্বাচনের: হিমন্তের ‘ঘৃণা’য় রাশ টানার লড়াই বিরোধীদের

দেশের গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের ফলাফলের আগে জোরালো আলোচনায় অসম। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ঘৃণা ভাষণের জেরে বাংলাদেশের কাছে...

বিচারকের ঝুলন্ত দেহ! পারিবারিক অশান্তির জেরে মৃত্যুতে চাঞ্চল্য

ন্যায়বিচার দেওয়ার আসনে বসে অন্যের জীবনের জট খোলার কথা ছিল তাঁর। অথচ নিজের জীবনের অশান্তির ভার আর বইতে...

ভোটগণনার আগের দিন অতিসক্রিয় NIA, মোথাবাড়ি কাণ্ডে এবার তলব তৃণমূল নেতাদের

রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা সোমবার। তার ঠিক ২৪ ঘণ্টা আগে মালদহে নজিরবিহীন পদক্ষেপ করল জাতীয় তদন্তকারী সংস্থা...