Saturday, April 4, 2026

‘সুশান্ত মানসিক অবসাদগ্রস্ত ছিলেন না’, সাফ জানালেন প্রাক্তন বান্ধবী অঙ্কিতা

Date:

Share post:

‘সুশান্ত কখনোই মানসিক অবসাদগ্রস্ত ছিলেন না’ সাফ জানালেন সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখান্ডে। সম্প্রতি এক সর্বভারতীয় টিভি চ্যানেলের সাক্ষাৎকারে তিনি একথা জানান।

অঙ্কিতা জানান, “সুশান্তকে বারবার মানসিক অবসাদগ্রস্ত বলা ভুল। এটা সত্যি হতে পারে না। কোনও ঘটনায় সুশান্তের সাময়িক মন খারাপ হতে পারে, তাকে মানসিক অবসাদ বলা যায় না। মানসিক অবসাদ শব্দটা অনেক বড় শব্দ। কোনও কারণ ছাড়াই কীভাবে কেউ কাউকে মানসিক অবসাদগ্রস্ত বলতে পারেন?”

এছাড়াও অঙ্কিতা তাঁদের একসঙ্গে থাকার কথাও জানিয়েছেন। সঙ্গে জানিয়েছেন সুশান্ত পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাইতেন। হাজার চড়াই-উৎরাইয়ের কথা জানিয়েছেন অঙ্কিতা। বলেছেন, “আমরা যখন একসঙ্গে থাকতাম, তখন আরও অনেক কঠিন পরিস্থিতি পার করেছি। সুশান্ত ডায়েরি লিখত। আমরা যখন সম্পর্কে ছিলাম, তখন ও লিখেছিল আগামী ৫ বছর পর ও নিজেকে কোথায় দেখতে চায়। আর ও সেই জায়গায় নিজেকে পৌঁছেছিল। আমি জোর গলায় বলতে পারি, ও মানসিক অবসাদগ্রস্ত ছিল না। ও খুবই আবেগপ্রবণ ছিল, অনেকটা শিশুদের মতো। ও বলত ও চাষাবাদ করবে। আর কিছুই না হলে শর্টফিল্ম করবে। ও মানসিকভাবে ভেঙে পড়ার ছেলে নয়।’

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...