Saturday, June 27, 2026

আনুষ্ঠানিকভাবে তৃণমূলে ফিরলেন বিপ্লব মিত্র, সঙ্গে ভাই প্রশান্ত

Date:

Share post:

দক্ষিণ দিনাজপুরের তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি বিজেপি থেকে ফের দলে ফিরছেন- এই খবর আগেই জানিয়েছিল ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’। হাতে জোড়াফুলের পতাকা তুলে নেওয়া শুধু ছিল সময়ের অপেক্ষা। শুক্রবার, দেড়টা নাগাদ তৃণমূলভবনে দলে যোগ দিলেন বিপ্লব মিত্র। তাঁর সঙ্গেই দলে ফেরেন তাঁর ভাই তথা গঙ্গারামপুরের প্রাক্তন পুর চেয়ারম্যান প্রশান্ত মিত্র। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। সাংবাদিকদের তিনি জানান, একুশে জুলাই ভার্চুয়াল সভা থেকে ত্যাগীদের দলে ফেরার আহ্বান জানিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ডাকে সাড়া দিয়েই এঁরা তৃণমূলে প্রত্যাবর্তন করলেন বলে জানান পার্থ চট্টোপাধ্যায়।

তিনি বলেন, বিপ্লব ও প্রশান্ত মিত্র দলে ফিরে আসায় জেলা তৃণমূল আরও শক্তিশালী হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আহ্বানে সাড়া দিয়ে আরও অনেকেই ফিরে আসবেন বলে আশা প্রকাশ করেন তৃণমূল মহাসচিব। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্পিতা ঘোষ এবং দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূলের সভাপতি।
পার্থ চট্টোপাধ্যায় জানান, বৃহস্পতিবারেই যোগদান হওয়ার কথা ছিল। কিন্তু সোমেন মিত্রের প্রয়াণে তৃণমূল নেত্রী এই অনুষ্ঠান স্থগিত রাখার নির্দেশ দেন।
একই সঙ্গে পার্থ চট্টোপাধ্যায় জানান, রাজ্য কমিটির যে নামের তালিকা প্রকাশ করা হয়েছিল তার মধ্যে সাংবাদিকদের দুটি নাম বলা হয়নি, সে দুটো নামে ঘোষণা করেন তিনি। জানান রাজ্য কমিটিতে রয়েছেন ব্রাত্য বসু এবং মঈনুল হাসান।

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...