Wednesday, March 18, 2026

মহামারির ধাক্কায় এবার আইপিএলে ক্রিকেটারদের স্ত্রী-বান্ধবীর উপস্থিতি নিয়ে ধোঁয়াশা

Date:

Share post:

করোনা ধাক্কায় ভারতের পরিবর্তে আমিরশাহীতে হবে এবারের আইপিএল। ১৯ সেপ্টেম্বর থেকে আইপিএল শুরু হবে। এই পরিস্থিতিতে কোভিড-১৯ ভাইরাসেএবার আইপিএলে ক্রিকেটাররা স্ত্রী-বান্ধবীদের নিয়ে যেতে পারবেন কিনা সেই প্রশ্ন উঠে গেল!
সিদ্ধান্ত ফ্র্যাঞ্চাইজিদের উপরই ছেড়ে দেওয়া হয়েছে ।ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এই ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছে না।
সাধারণত অন্যবার ক্রিকেটারদের পরিবারের সদস্যরা আইপিএল দেখতে আসেন। স্ত্রী-বান্ধবীরা একটি নির্দিষ্ট সময়ের জন্য ক্রিকেটারদের সঙ্গে থাকেন। কিন্তু এবারে বিশ্বজুড়ে কোভিড পরিস্থিতিতে আইপিএল আয়োজন নিয়ে অনেক চাপ রয়েছে। সংযুক্ত আরব আমিরশাহিতে প্রবেশের আগে সমস্ত ক্রিকেটারের কোভিড-১৯ টেস্ট নেগেটিভ হতে হবে। এমনকি, আইপিএল শুরুর আগে দুই সপ্তাহে চার বার ক্রিকেটারদের করোনা পরীক্ষা হবে বলে জানানো হয়েছে । এবং প্রত্যেক ক্রিকেটারকে থাকতে হবে বোর্ডের কঠোর নিয়মবিধি মেনে। কিন্তু ক্রিকেটারদের সঙ্গে স্ত্রী বা পরিবার থাকবে কি না, তা নিয়ে ভাবনাচিন্তা করতে চাইছে না বোর্ড।
বোর্ড এই মুহূর্তে নিরাপত্তার বিষয়ে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে। ক্রিকেটারদের পরিবারকে আমিরশাহী নিয়ে গেলে, স্ত্রী-সন্তান বা বান্ধবীরা সম্পূর্ণ গৃহবন্দি থাকবেন তার নিশ্চয়তা নেই। সেই সঙ্গে প্রতিজনকে জৈব সুরক্ষা বলয়ের অধীনে রাখতে হবে। স্ত্রী-বান্ধবীদের গতিবিধিও নিয়ন্ত্রণে রাখার ব্যবস্থা করতে হবে। সেই কারণেই বোর্ড এবছর যত কম সংখ্যক লোক নিয়ে আমিরশাহি যেতে চাইছে।
এক বোর্ডকর্তা জানিয়েছেন , বায়ো-বাবলে এক বার প্রবেশ করলে কেউই তা ভাঙতে পারবেন না। স্ত্রী বা পরিবারের অন্যরা ক্রিকেটারদের সঙ্গে সফর করবেন কি না, সেই সিদ্ধান্ত নিচ্ছে না বিসিসিআই। এটা ছেড়ে দেওয়া হয়েছে ফ্র্যাঞ্চাইজিদের উপর। কেউ সেই প্রোটোকল ভাঙতে পারবে না। এমনকি, টিম বাসের ড্রাইভাররা পর্যন্ত বায়ো-বাবল ভাঙতে পারবে না।
সব মিলিয়ে পরিস্থিতি যা, তাতে পরিবার ছাড়াই এবারের আইপিএল খেলতে হতে পারে ক্রিকেটারদের । এবং সেই সম্ভাবনাই প্রবল।

spot_img

Related articles

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...