Sunday, April 5, 2026

ভূমিপুজোয় ভাগবত, উমা, কল্যাণ থাকলেও এখনও ডাক পেলেন না আদবানি, যোশি

Date:

Share post:

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ৫ আগস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজো অনুষ্ঠানে থাকছেন না বিজেপির দুই “মার্গদর্শক” লালকৃষ্ণ আদবানি, মুরলি মনোহর যোশি৷ মূলত এই দুজনের নেতৃত্বেই নতুন গতি পেয়েছিলো রামমন্দির আন্দোলন৷

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের বক্তব্য, এই দুই নেতা এখনও আমন্ত্রণ পাননি। দেশে রামমন্দির-এর ভূমিপুজো হচ্ছে, গোটা রাজনৈতিক জীবনজুড়ে এমন স্বপ্নই দেখেছেন এই শীর্ষ নেতারা৷ তার জন্য কম ঝুঁকিও কম নেননি৷ কিন্তু আদবানি, যোশি অযোধ্যায় গিয়ে সেই মুহুর্তের সাক্ষী হতে পারছেন না, কারন এখন তাঁরা আমন্ত্রিত নন৷দেখতে হবে ভার্চুয়ালি, বাড়িতে বসেই।
ভূমিপুজোর অনুষ্ঠানের আমন্ত্রিতদের তালিকায় নাম আছে আরএসএস প্রধান মোহন ভাগবত, বিশ্ব হিন্দু পরিষদের সহ-সভাপতি সম্পত রাই, রাম জন্মভূমি ন্যাসের প্রধান মোহন্ত নিত্যগোপাল দাস, যোগগুরু রামদেবের। আমন্ত্রিত বহু সাধু-সন্ত। শনিবার জানা গেল উমা ভারতী, উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিংও আমন্ত্রিত। কিন্তু আদবানি-যোশি এখনও বাদ৷ অন্য একটি সংবাদমাধ্যম বলছে, ভাইরাস- প্রোটোকলের জন্যই আদবানিদের ভূমিপুজোয় আসার জন্য অনুরোধ করা হয়নি। কিন্তু ওই গাইডলাইন যদি মানতেই হয়, তাহলে বয়সের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বা আরএসএস প্রধান মোহন ভাগবত বা কল্যাণ সিংদেরও তো ওই অনুষ্ঠানে যাওয়ার কথা নয়। কারণ, এঁরা প্রত্যেকেই ষাটোর্ধ।

ওদিকে, জানা গিয়েছে, রাম মন্দির আন্দোলনের আরেক শরিক শিব সেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরেকেও ভূমিপুজোর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। অনেকেই বলছেন, যারা মোদির “কাছের”, তাঁরাই আমন্ত্রণ পাচ্ছেন। বাকিদের আমন্ত্রণ জানানো হচ্ছে না। সেই অঙ্কেই বাদ পড়ছেন আদবানি-যোশিরা৷ এই দু’জন দীর্ঘদিনই মোদির সুনজরে নেই৷

Related articles

গঙ্গায় জমি-বাড়ি-জীবন: ভাঙনে নীরব কেন্দ্র, শাহর জবাব দাবি মমতার

মুর্শিদাবাদ মালদহের একটা বড় অংশ প্রতিবছর চলে যায় গঙ্গা গর্ভে। যে নদীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের সরকারের বাংলার সেই...

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...

হার্টফুলনেস মেডিটেশন সেন্টারে গানের সুরে একাত্ম ধ্যানের গভীরতা

জীবনে ভালো থাকতে গেলে হৃদয়ে প্রশান্তি আর অন্তরের অন্তস্থলে নিমজ্জিত গভীরতাকে স্পর্শ করতে হয়। কাজটা সহজ নয়, আবার...

গোবিন্দভোগ রফতানিতে কেন্দ্রের নিষেধাজ্ঞা: রায়না থেকে তোপ অভিষেকের

বাংলার কৃষিজীবী মানুষের জন্য যেখানে প্রতিটি ধাপে একের পর এক সহায়ক প্রকল্প ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,...