Sunday, June 28, 2026

ডিপ্রেশন নিয়ে কৈলাশ খেরের ইন্টারভিউ, আত্মঘাতী টিভি অ্যাঙ্কর!

Date:

Share post:

অতিমারির সময়ে কী ভাবে অবসাদ থেকে মুক্তি মিলবে, এই বিষয়ে সংগীতশিল্পী কৈলাশ খেরের একটি ইন্টারভিউ করেছিলেন। স্বভাবে ছিলেন ভীষণ প্রাণবন্ত। কিন্তু হঠাৎ কী হল! অবসাদ কাটানোর রাস্তা বলে দিয়ে নিজেই আত্মঘাতী হলেন টিভি সঞ্চালিকা প্রিয়া জুনেজা(২৪)। এই ঘটনায় রীতিমতো স্তম্ভিত উত্তর-পূর্ব দিল্লির ওয়েলকাম এরিয়ার বাসিন্দারা ।

শুক্রবার তাঁর বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, উত্তরপূর্ব দিল্লির ওয়েলকাম এরিয়াতে বাবা, মা, দুই বোন এবং ভাইয়ের সঙ্গে থাকতেন এই সঞ্চালিকা। এদিন সকাল থেকে ঘরের দরজা বন্ধ করে রেখেছিলেন তিনি। অনেকক্ষণ তাঁর সাড়াশব্দ না পেয়ে বাড়ির লোকজন ডাকাডাকি শুরু করেন। কিন্তু দরজা না খোলায়, দরজা ভেঙে ঘরে ঢোকেন তাঁরা। ঘরে ঢুকতেই তাঁরা দেখেন সিলিং ফ্যানে গলায় দড়ি দিয়ে ঝুলছেন প্রিয়া। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি।

জনপ্রিয় এই সঞ্চালিকার বন্ধুরা তাঁকে নিয়ে একাধিক পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। প্রত্যেকেই লিখেছেন, “প্রিয়া কেন এমন ঘটনা ঘটাল তা সত্যিই অবিশ্বাস্য। প্রাণচঞ্চল স্বভাবের মেয়েটি কেন এমন পথ বেছে নিলেন।”

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান অবসাদগ্রস্থ হয়ে আত্মহত্যা করেছেন সঞ্চালিকা। মৃত্যুর আসল কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সঞ্চালিকার পরিবারের লোকজন এবং বন্ধু-বান্ধবদের। খোঁজ নেওয়া হচ্ছে তাঁর কর্মক্ষেত্রেও ।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...