Saturday, April 4, 2026

মাতৃভাষায় পড়লে আগ্রহ বাড়বে, কমবে ব্যাগের ভার: শিক্ষানীতির পক্ষে সওয়াল প্রধানমন্ত্রীর

Date:

Share post:

স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথনের গ্র্যান্ড ফাইনালে কেন্দ্রের নতুন শিক্ষানীতির ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন আজ বছর ধরে দীর্ঘ আলোচনা এবং বিতর্কের পরে এই নীতি কার্যকর হয়েছে প্রধানমন্ত্রীর মতে, ইতি আগের ক্ষতিপূরণ হবে এবং ১৩০ কোটি ভারতবাসীর প্রত্যাশা পূরণ করা যাবে।

এদিনের এই হ্যাকাথনে প্রথম ভাগে বিভিন্ন যোগদানকারীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন প্রধানমন্ত্রী তারপর সাংবাদিক বৈঠকে নরেন্দ্র মোদি জানান, শিক্ষার মানোন্নয়ন একমাত্র লক্ষ্য। প্রাথমিকে মাতৃভাষায় শিক্ষা দেওয়া হবে। এতে শিশুদের লেখাপড়ার প্রতি আগ্রহ জন্মাবে। উন্নত দেশগুলিও মাতৃভাষা শিক্ষার উপর জোর দেয়।
প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তি নিয়ে শিক্ষার মান উন্নয়নে লক্ষ্য। বহু আলোচনার পরই কয়েকদিন আগে নতুন শিক্ষানীতি অনুমোদন হয়েছে। নতুন শিক্ষা নীতির ফলে বেশি কর্মসংস্থান বেশি হবে। তাঁর মতে, শিক্ষা ব্যবস্থাকে আধুনিক করাই লক্ষ্য। বি আর আম্বেদকর বলেছিলেন, দেশে সুলভ শিক্ষা প্রয়োজন। একুশ শতাব্দীর জ্ঞানের যুগ।
প্রধানমন্ত্রীর আশা, এই নীতির ফলে পড়ুয়াদের চিন্তাভাবনার বিকাশ হবে। শিশুদের স্কুল ব্যাগের ওজন কমবে। ভারতের কাছে ভাষার সম্পদ রয়েছে। সব ভাষা শিখতে সারা জীবন লেগে যাবে। এই নীতির ফলে ভারতীয় ভাষা সারা বিশ্বে জনপ্রিয় হবে। নতুন নীতিতে কেউ চাইলে অঙ্ক আর সঙ্গীত একসঙ্গেই শিখতে পারবে।

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...