Saturday, June 13, 2026

সংবিধানের প্রস্তাবনা থেকে বাদ যাক ‘সোশালিস্ট’ ও ‘সেক্যুলার’ শব্দ, মামলা সুপ্রিম কোর্টে

Date:

Share post:

সংবিধানের প্রস্তাবনা থেকে সমাজতান্ত্রিক বা Socialist ও ধর্মনিরপেক্ষ বা Secular শব্দ দুটি বাদ দেওয়ার দাবিতে এবার মামলা হল সুপ্রিম কোর্টে৷ রাজনৈতিক মহলের অনুমান, এই মামলার পিছনে রয়েছে RSS-এর সক্রিয় সহযোগিতা ও পরামর্শ ৷

আবেদনে বলা হয়েছে, এই শব্দ দুটি ভারতীয় ঐতিহ্যের পরিপন্থী এবং বামপন্থী ভাবধারার৷ মামলাটি করেছেন বলরাম সিংহ ও করুণেশ শুক্লা নামে দুই আইনজীবী।২০১৬ সালে এই আর্জি জানিয়ে এলাহাবাদ হাইকোর্টে মামলা হয়েছিল। কিন্তু আদালত সেই মামলা গ্রহণই করেনি।

১৯৭৬ সালে ৪২ তম সংবিধান সংশোধনী হিসেবে ২(এ) ধারায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যুক্ত করা হয়। এই শব্দ দুটি নিয়ে প্রথম থেকেই প্রবল আপত্তি RSS-এর৷ এবার তো সরাসরি মামলা-ই হয়ে গেল সুপ্রিম কোর্টে। আবেদনে দাবি করা হয়েছে, প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটির অন্তর্ভুক্তি সংবিধানেরই পরিপন্থী। এই শব্দ দুটি আসলে সংবিধানেরই বাক স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতা এবং ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী। হলফনামায় বলা হয়েছে, সংবিধানে এই শব্দ দুটি মার্কসের ভাবধারায় অনুপ্রাণিত হয়ে যোগ করা হয়েছে। যা ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে সম্পূর্ণ বেমানান।
আবেদনে আরও বলা হয়েছে, ভারতে কোনও রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন করাতে সংবিধানের প্রস্তাবনায় থাকা ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক শব্দ দুটি বাধ্যতামূলকভাবে দলের সংবিধানে থাকতে হয়। আবেদনকারীরা সর্বোচ্চ আদালতের কাছে আর্জি জানিয়েছেন, যাতে এই নিয়মেরও বদল করার নির্দেশ দেওয়া হয়

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...