Saturday, April 4, 2026

আপনার শরীরে কি করোনার অ্যান্টিবডি তৈরি হয়েছে? উত্তর পেতে চলে আসুন এই ঠিকানায়

Date:

Share post:

রাজ্যের মানুষ যখন করোনা আতঙ্কে ভুগছেন, দিশেহারা, কোথায় যাবেন, কী করবেন? ঠিক তখনই সাধারণ মানুষের স্বাস্থ্যের পরীক্ষা করাতে মানুষদের স্বার্থে এগিয়ে আসলেন সিপিআইএম যাদবপুর এরিয়া কমিটি নেতৃত্ব। তাঁদের উদ্যোগে ও ICMR অনুমোদিত থাইরোকেয়ারের সহযোগিতায় আজ, রবিবার প্রায় ২০০ জনেরও বেশি মানুষের অ্যান্টিবডি টেষ্ট করা হল নামমাত্র খরচায়। প্রত্যেকের রক্তের নমুনা সংগ্রহ করা হয়। এবং আগামী ৪৮ ঘন্টার মধ্যে তাঁদের রিপোর্ট মেইল করে জানিয়ে দেওয়া হবে।

এদিন যাদবপুর ৮বি সংলগ্ন ইব্রাহিমপুর রোডে মৃত্যূঞ্জয় ভবনে এই ক্যাম্পে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী, রাজ্যসভায় বামেদের সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিপিএম নেতা সুদীপ সেনগুপ্ত ছাড়াও সিপিআইএম নেতৃত্ব ও এলাকার বিশিষ্ট মানুষজন।

হাতের সামনে নামমাত্র ৪৫০ টাকা খরচে অ্যান্টিবডি টেষ্ট করাতে পেরে খুশি স্থানীয় মানুষজন। পাশাপাশি বাম নেতৃত্বের দাবি, আগামি দিনে তাঁরা নিজেরা উদ্যোগ নিয়ে এধরনের ক্যাম্প বিভিন্ন জায়গায় করবেন। যে কাজ সরকারের করার কথা সেই কাজ সরকার করতে ব্যর্থ হলে কমিউনিস্ট পার্টির দায়িত্ব মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য লড়াই করা, এবং রক্তদান শিবির, শ্রমজীবী ক্যান্টিনের পর এবার অ্যান্টিবডি টেস্টের কাজ তারা চালিয়ে যাবেন।

দেখুন ভিডিও…

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...