Saturday, June 27, 2026

কোভিড আক্রান্তরা হাসপাতালে মোবাইল ব্যবহার করতে পারবেন

Date:

Share post:

কোভিড আক্রান্তরা হাসপাতালে থাকলে এবার থেকে তাঁরা সঙ্গে রাখতে পারবেন স্মার্ট ফোন বা ট্যাবলেট। কেন্দ্রের তরফ থেকে রবিবার এক নির্দেশনামায় এ কথা বলা হয়েছে। উল্লেখ্য এ রাজ্যে প্রথম দিকে হাসপাতাল ও কোয়ারান্টাইন সেন্টারে মোবাইল ফোন ব্যবহার করতে দেওয়া হচ্ছিল না। পরে ধাপে ধাপে সেই সুযোগ দেওয়া হয়। তবে কেন্দ্র এই নির্দেশ জারি করায় এটা পরিষ্কার হয়ে গেল প্রাথমিকভাবে যে নিয়ম নীতি নেওয়া হচ্ছিল তা যথাযথ ছিল না। এ বিষয়ে মনোবিদ বসুন্ধরা গোস্বামী বলেছেন, এটা আসলে বাস্তব থেকে শিক্ষা নেওয়া। করোনার শুরুর সময় বোঝা যায়নি। এটা বাস্তব মানুষ এখন মোবাইল ফ্যানাটিক। যোগাযোগ, এন্টারটেইনমেন্ট, বা সময় কাটানোর অন্যতম মাধ্যম। সেই সঙ্গে করোনার কারণে আতঙ্ক, একাকীত্ব কাটানোর একটি অন্যতম মাধ্যম। কেন্দ্রের এই সিদ্ধান্ত দেশ জুড়ে লাগু হবে ৩ অগাস্ট থেকেই।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...