Tuesday, June 9, 2026

ভোটের আবহে উত্তপ্ত হাড়োয়া! নৃশংস খুন তৃণমূল কর্মী

Date:

Share post:

বাংলায় (West Bangal Election) ভোট ঘোষণা হওয়ার পরই হিংসা শুরু বিরোধীদের। বৃহস্পতিবার সকালে উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় উদ্ধার করা হল এক তৃণমূলকর্মীর (TMC worker) রক্তাক্ত দেহ। মৃতের নাম মশিউর কাজি (৩৮)। এদিন সকালে হাড়োয়া থানার ঝুজুরগাছা গ্রামের রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায় তাঁর রক্তাক্ত দেহ। স্থানীয়রা দেখতে পেয়েই পুলিশে খবর দেয়। স্থানীয়রা জানিয়েছে, মশিউরের শরীরে একাধিক জায়গায় আঘাত রয়েছে। এমনকী কব্জি থেকে দুটি হাত কাটা এবং একটি পা ভাঙা অবস্থায় ছিল। পুলিশের প্রাথমিক অনুমান, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। তবে এর পিছনে কে বা কারা রয়েছে তা এখনও স্পষ্ট নয়। শুরু হয়েছে তদন্ত। আরও পড়ুন: তুঘলকি আচরণ! IPS-দের বদলির নির্দেশ দিয়েও মধ্যরাতে ফেরাল কমিশন

দেগঙ্গার চাপাতলা পঞ্চায়েতের গাংনিয়া গ্রামের বাসিন্দা মশিউর। এদিকে মৃতের পরিবারের দাবি, বুধবার মশিউরের ফোনে একটি ফোন এসেছিল। তারপরেই তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর থেকে মশিউরের কোনও খোঁজ পাওয়া যায়নি বলেই দাবি পরিবারের। এমনকী মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তা পাওয়া যায়নি বলেই দাবি। বৃহস্পতিবার সকালে পুলিশের কাছ থেকে দেহ উদ্ধারের খবর পায় পরিবার। এরপরেই কান্নায় ভেঙে পড়ে পরিবার। তাঁকে এলোপাথাড়ি কোপানো হয়েছে বলে প্রাথমিক অনুমান। নিহতের দাদা মোতালেব গাজি বলেন, “দেহের অবস্থা খুবই খারাপ ছিল। নৃশংসভাবে কুপিয়েছে ওকে। আমার ভাই তৃণমূল করত। ওর রাজনৈতিক শত্রু তো অবশ্যই আছে। আমরা এই ঘটনার সঠিক বিচার চাই।”

Related articles

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...