Monday, April 6, 2026

ইলিশ-চিংড়িতে চির প্রতিদ্বন্দ্বীদের অভিনব শুভেচ্ছা বার্তা মোহনবাগান সমর্থকদের

Date:

Share post:

ফুটবলের ময়দানে তাদের লড়াই বিশ্বজনীন। ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ মানেই বাঙালির স্বপ্নের সেপারেশন। বাঙাল-ঘটি সেন্টিমেন্টের লড়াই। লড়াই ইলিশ- চিংড়ির। ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ মানে কানায় কানায় যুবভারতী। ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ মানেই বাংলা-ভারতের গণ্ডি ছাড়িয়েই বিশ্বের বুকে তা সমাদৃত। বল দখলে লাল-হলুদ বনাম সবুজ-মেরুন মানেই “মাদার অফ অল ব্যাটল”।

তবে মাঠে যতই প্রতিদ্বন্দ্বিতা থাকুক, ইস্টবেঙ্গল আর মোহনবাগান একে অপরের পরিপূরক। ময়দানের শতাব্দীপ্রাচীন এই দুই ঐতিহ্যবাহী ক্লাবের জন্যই তো কলকাতাকে বলা হয় ভারতীয় ফুটবলের মক্কা। বাঙালির ফুটবল প্রেম আর উন্মাদনা বিশ্বের তাবড় দেশগুলির সমর্থকদেরও বিস্ময় জাগায়।

শতবর্ষের ইস্টবেঙ্গলকে তাই শুভেচ্ছা জানাতে ভুললেন না মোহনবাগান সমর্থকরা। সবুজ-মেরুন সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় এই কার্ড বানিয়ে শুভেচ্ছা জানায় ইস্টবেঙ্গলকে। যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

সেই কার্ডে একটি ইলিশ মাছের ছবি লম্বা রেখে পাশে দুটি চিংড়ি। অর্থাৎ, ইলিশ-চিংড়িতে ইস্টবেঙ্গলের শতবর্ষের প্রতীক তুলে ধরেছেন বাগান সমর্থকরা। নীচে লেখা, “ঘটি-বাঙাল, ইস্ট-মোহন কিংবা চিংড়ি-ইলিশ, বাঙালির রেষারেষি কখনো হবে না ফিনিশ।” শতবর্ষের লড়াই আজ আর নিছক লড়াই নয়। তা বাঙালির সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ। মোহনবাগান ক্লাবের পক্ষ থেকেও মিষ্টি ও পুষ্পস্তবক ন ইস্টবেঙ্গল সচিব কল্যাণ মজুমদারের হাতে তুলে শুভেচ্ছা জানানো হয়।

এদিকে, মোহনবাগান এবার আইএসএল খেলবে। কিন্তু দেশের সেরা এই টুর্নামেন্টে ইস্টবেঙ্গল অনিশ্চিত।আইএসএলে তাদের ভাগ্য এখনও ঝুলে রয়েছে। তবে ফুটবলের রোমাঞ্চ, উত্তেজনা, রুদ্ধশ্বাস লড়াই, জৌলুস দেখতে মোহনবাগান সমর্থকরা যেন এই শুভেচ্ছাবার্তার মাধ্যমে বুঝিয়ে দিলেন, মেগা টুর্নামেন্টে তাঁরা ইস্টবেঙ্গলকেও চাইছেন।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...