Friday, April 3, 2026

নেপালের নতুন ম্যাপকে মান্যতা দিতে রাজি নয় রাষ্ট্রসংঘ!

Date:

Share post:

ভারতের তিনটি এলাকা নিজেদের বলে দাবি করে নতুন ম্যাপ প্রকাশ করেছে নেপাল সরকার। নেপালের নতুন ম্যাপে ভারতের লিম্পিয়াধুরা, লিপুলেখ ও কালাপানিকে নেপালের অংশ বলে দেখানো হয়েছে। এর জন্য সংবিধান সংস্কারও করেছে ওলি সরকার। এবার সেই নতুন ম্যাপ রাষ্ট্রসংঘ ও গুগলে পাঠানোর উদ্যোগ দিচ্ছে কাঠামান্ডু। কিন্তু সেই নতুন ম্যাপকে সরকারি কাজে ব্যবহার করবে না রাষ্ট্রসংঘ।

কেন নেপালের নতুন ম্যাপ সরকারিভাবে রাষ্ট্রসংঘে মান্যতা পাবে না? রাষ্ট্রসংঘ যখন কোনও দেশের ম্যাপ ছাপে সেখানে একটি সতর্কীকরণ দেওয়া থাকে। সেখানে বলা হয়, দেশের সীমানা ও অঞ্চল ম্যাপে দেখানোর অর্থ এই নয় যে রাষ্ট্রসংঘ সরকারিভাবে একে মান্যতা দেয়। প্রসঙ্গত, কূটনৈতিক প্রয়োজনে তা মেনে নেয় রাষ্ট্র সংঘ।

উল্লেখ্য, নেপালের নতুন ম্যাপে ভারতের লিম্পিয়াধুরা, লিপুলেখ ও কালাপানিকে নেপালের অংশ বলে দেখানো হয়েছে। ওই পদক্ষেপের কড়া প্রতিবাদ করেছে ভারত। দিল্লির তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, নেপালের এই একতরফা পদক্ষেপ মেনে নিচ্ছে না ভারত।

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...