Friday, April 3, 2026

কেন বেসুরো কমলনাথ? ভোট টানতে না দল ভাঙতে?

Date:

Share post:

রাম মন্দির তৈরিতে সম্মতি দিয়েছে প্রত্যেক ভারতীয়। এমনটাই মত মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথের। ৫ অগাস্ট ভূমি পুজোর মধ্যে নিয়ে রাম মন্দির নির্মাণের সূচনা হবে। ওই ভূমি পুজোর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী।

এই আবহে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বক্তব্য, “দেশবাসীর যা ইচ্ছে ছিল সেটাই বাস্তবে পরিণত হতে চলেছে। এক মাত্র ভারতের মতো দেশে এটা সম্ভব। প্রত্যেক ভারতবাসী সম্মতিতেই অযোধ্যায় রাম মন্দির তৈরি হচ্ছে।” বর্ষীয়ান কংগ্রেস নেতার এহেন মন্তব্য ঘিরে প্রশ্ন উঠছে। রাজনৈতিক মহলের প্রশ্ন, ভোট টানতে না কি দল ভাঙার চেষ্টা করছেন কমলনাথ।

তবে কমলনাথের আগে কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংও রাম মন্দির তৈরির পক্ষে সওয়াল করেছিলেন। তিনি বলেছিলেন, “প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীও অযোধ্যায় রাম মন্দির তৈরির পক্ষে ছিলেন।” অন্যদিকে আবার রাম মন্দির নিয়ে কংগ্রেসের অন্দরে ভিন্নমত আছে। কংগ্রেস নেতা কপিল সিবাল অবশ্য রাম মন্দির তৈরির পক্ষে নন।

Related articles

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...