Saturday, April 4, 2026

এবার কোভিড পজিটিভ কর্নাটকের মুখ্যমন্ত্রী

Date:

Share post:

কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা করোনায় আক্রান্ত হয়েছেন। রবিবার এক টুইটে নিজেই এই খবর জানান ৭৭ বছরের প্রবীণ নেতা। আপাতত কোনও শারীরিক উপসর্গ না থাকলেও চিকিৎসকদের পরামর্শে তিনি হাসপাতালে ভরতি হয়েছেন। জানা গিয়েছে, বেঙ্গালুরুর মনিপাল হাসপাতালে ইয়েদুরাপ্পা চিকিৎসকদের পর্যবেক্ষণে অাছেন। মুখ্যমন্ত্রী অনুরোধ করেছেন, গত কয়েকদিন যারা তাঁর সংস্পর্শে এসেছেন তারা যেন কোয়ারানটিনে থাকেন। জানা গিয়েছে, দুদিন আগেই রাজ্যপাল বাজুভাই বালার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন ইয়েদুরাপ্পা। ফলে উদ্বেগ ছড়িয়েছে। দিন কয়েক আগে মুখ্যমন্ত্রীর বাসভবনের এক কর্মী করোনায় অাক্রান্ত হন। এদিকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের পর ইয়েদুরাপ্পা হলেন দ্বিতীয় মুখ্যমন্ত্রী, যিনি কোভিড পজিটিভ হয়েছেন।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...