Friday, March 20, 2026

আদবানি-যোশী আমন্ত্রিতই নন! অনুষ্ঠানে যোগ দেওয়া নিয়েই প্রশ্ন

Date:

Share post:

রামমন্দির তৈরির দুই স্থপতি লালকৃষ্ণ আদবানি ও মুরলি মনোহর যোশীকে কেন্দ্র করে বিজেপির রাজনীতি ক্রমশ সরগরম হচ্ছে। সোমবার বিজেপি সূত্রে খবর, পরশু দিন মন্দিরের শিলান্যাস অনুষ্ঠান, অথচ দুই বর্ষীয়ান নেতাকে নাকি আমন্ত্রণই করা হয়নি! ফলে তাঁরা আদৌ ভিডিও কনফারেন্সে অংশ নেবেন কিনা সে নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। দিল্লিতে আদবানির দফতরও স্পিকটি নট। ফলে ধোঁয়াশা তৈরি হয়েছে। শিলান্যাস অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়া অন্য কোনও মন্ত্রী উপস্থিত থাকছেন না বলেই খবর।

এদিকে আজ শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে অযোধ্যায় যাচ্ছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি নিরাপত্তা খতিয়ে দেখবেন। করোনা প্রতিরোধের কথা মাথায় রেখে স্যানিটাইজেশন এবং সামাজিক দূরত্ব বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন। দুপুর ১২.৩০ থেকে তিনি মন্দির কমিটি এবং প্রশাসনের সঙ্গে ধাপে ধাপে বৈঠক করবেন।

Related articles

বিজেপিতে পরিবারতন্ত্র! বিধানসভার ৩ আসনে প্রার্থী অধিকারী-ভাইরা

স্বজনপোষণ নিয়ে বিরোধীদের খোঁচা দেওয়া বিজেপির (BJP) রন্ধ্রে রন্ধ্রে পরিবারতন্ত্র। আর সেই স্রোতে গা ভাসালেন রাজ্যের বিরোধী দলনেতা...

নয়া অর্থবর্ষে মিলবে ৭৪০০ টাকা, সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৃদ্ধির ঘোষণা রাজ্যের  

নতুন অর্থবর্ষের শুরুতেই সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। ২০২৫–২৬ অর্থবর্ষে তাঁদের বার্ষিক অ্যাড-হক বোনাস বাড়িয়ে...

কমিশন দেখতে পেয়ে SP না করে দেয়: খাকি উর্দি পরে সরস খোঁচা কুণালের

সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনীত প্রথম ছবি 'কর্পূর'। আবার সদ্য প্রকাশিত হয়েছে তৃণমূলের প্রার্থী তালিকা যেখানে তিনি বেলেঘাটা...

আরজি কর মামলায় গতি, নতুন বেঞ্চ গঠন হাইকোর্টে 

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় নতুন করে মোড় নিল আইনি প্রক্রিয়া। এই...