Saturday, June 27, 2026

বঙ্গোপসাগরে নিম্নচাপ, আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

Date:

Share post:

ফের নিম্নচাপ বঙ্গোপসাগরে। তার জেরে আগামী ৪৮ ঘণ্টা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। নিম্নচাপের পাশপাশি এ রাজ্যের উপরে মৌসুমী অক্ষরেখাও অবস্থান করছে। এই দুয়ের প্রভাবে কোনও কোনও জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।সোমবার সকাল থেকেই কলকাতার আকাশের মুখ ভার। সকালের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিও হয়।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় কলকাতায় কখনও ভারী, কখনও মাঝারি বৃষ্টি চলবে।
কলকাতা ছাড়াও দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম, নদিয়া, দুই মেদিনীপুর, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনায় এ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারও এই জেলাগুলিতে বৃষ্টি হবে। দিঘা, মন্দারমণি, তাজপুরেও ভাল বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...