Friday, April 3, 2026

বারুইপুর কাছারি বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ক্ষতি কয়েক কোটি

Date:

Share post:

ভোররাতে দক্ষিণ ২৪ পরগণার অন্যতম বৃহৎ পাইকারি ও খুচরো বাজার বলে পরিচিত সুপ্রাচীন বারুইপুর কাছারি বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ড। প্রায় ২০০টির উপর পাকা দোকান আগুনের গ্রাসে পুড়ে ছাই। ক্ষতির পরিমাণ কয়েক কোটি।

রাত ১.৩০ মিনিট নাগাদ বারুইপুর থানার ঠিক বিপরীতের বাজারে এই আগুন লাগে বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের ১৪টি ইঞ্জিন। আগুনের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে, প্রশিক্ষণপ্রাপ্ত দমকলকর্মীরা পর্যন্ত দিশাহীন হয়ে পড়ে। দমকল কর্মীদের সঙ্গে আগুন নেভানো এবং উদ্ধারকার্যে নেমে পরে স্থানীয় ব্যবসায়ী ও মানুষজন। কিন্তু প্রায় ৬ ঘন্টা অতিক্রম হয়ে গেলেও আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। গোটা এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে।

মূলত, কাছারি বাজারের কাপড় পট্টিতে এই আগুন লাগে। এই দোকানগুলিতে মূলত দাহ্য থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে রাতে দোকানে কোনও মানুষ বা কর্মচারী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

তবে ঠিক কী কারণে এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের জন্যই এই আগুন লেগে থাকতে পারে। তবে অন্য কোনও কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

 

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...