Monday, April 6, 2026

হেনস্থা রুখতে অ্যাম্বুল্যান্স পরিষেবার রাশ হাতে নিচ্ছে রাজ্য

Date:

Share post:

ভাইরাস আক্রান্ত রোগীকে হাসপাতাল পর্যন্ত পৌঁছানো যাচ্ছে না। কখনও আবার এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে স্থানান্তর করতে নাজেহাল হচ্ছেন রোগীর আত্মীয়রা। এর জেরে মৃত্যু পর্যন্ত হচ্ছে অনেক রোগীর। পরপর এই অভিযোগ গিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতরে। এর সমাধানে এবার অ্যাম্বুল্যান্স পরিষেবা আনছে নবান্ন। অ্যাম্বুল্যান্স নিয়ে কোভিড আক্রান্তদের ভোগান্তি রুখতে এবার চলতি সপ্তাহের মধ্যেই বিশেষ নির্দেশিকা নিয়ে আসছে রাজ্য সরকার। নয়া নির্দেশিকায়, দ্রুত অ্যাম্বুল্যান্স রোগীর কাছে বা তাঁর পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। সেই যাতায়াতের জন্য অ্যাম্বুলেন্স চালক যেন মোটা টাকা হেঁকে না বসেন সেটাও দেখা হবে। ঠিক হয়েছে রাজ্যে মধ্যে পরিষেবা প্রদানকারী বেসরকারি অ্যাম্বুল্যান্সকে আরই বেশি করে সরকারি পরিষেবায় ব্যবহার করা যাবে। এর জন্য ইতিমধ্যেই কলকাতা পুরনিগম সহ রাজ্যের সব পুরসভাগুলিকে নজর রাখতে বলা হয়েছে।

অ্যাম্বুল্যান্সের জন্য রাজ্য সরকার নির্দিষ্ট দূরত্ব মেনে ভাড়ার চার্ট তৈরি করে দেবে যাতে চালকেরা নিজেদের খুশি মতো ভাড়া হাঁকতে না পারেন।
একই সঙ্গে দ্রুত অ্যাম্বুল্যান্স জোগানের জন্য এখন রাজ্য সরকারের যে কোভিড হেল্পলাইন আছে সেখানে বেসরকারি অ্যাম্বুল্যান্সগুলিকেও যুক্ত করা হবে। ফলে পরিষেবায় সরকারি নজরদারি থাকবে। ফলে রোগীদের ভোগান্তি অনেকটাই কমানো যাবে বলে আশা।
একই সঙ্গে কোথাও কোনও অপ্রীতিকর কোনও ঘটনা ঘটলে তা দ্রুত চিহ্নিত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপও নেবে সরকার।

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...