Saturday, April 4, 2026

 “এত কিছু দেখে চুপ করে থাকা যায় না,” সুশান্তের মৃত্যুতে বিস্ফোরক অনুপম খের

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে এতদিন বিশেষ কিছু বলতে দেখা যায়নি তাঁকে। অভিনেতার মৃত্যুর প্রায় দুই মাস পর নতুন একটি ভিডিও আপলোড করলেন বর্ষীয়ান অভিনেতা অনুপম খের যার ক্যাপশনে তিনি লেখেন, ”সুশান্তের মৃত্যুর পেছনে সঠিক কারণ জানার অধিকার আছে তার পরিবার এবং অনুরাগীদের। এখন কে কার সাইডে দাড়ালো সেটা ব্যাপার নয় ব্যাপারটি হল সত্যতা খুঁজে বার করা। আমরা সত্য ঘটনাটি জানতে চাই।”

এছাড়াও তিনি একটি ২ মিনিটের ভিডিও আপলোড করেন। সেখানে অনুপম খের বলেন ” সুশান্তের মৃত্যুর পর অনেক কিছু দেখলাম। এত কিছু দেখে চুপ করে থাকা মানে দেখেও চোখ বন্ধ করে রাখা। এতদিন আমিও চুপ ছিলাম কারণ কি বলবো খুঁজে পায়নি। তবে আজকে দাড়িয়ে জানতে চাই আসল সত্য। একজন সহঅভিনেতা হিসেবে মনুষ্যত্বের খাতিরে আমি সঠিক বিচার চাই। কে দোষী আর কে দোষী নয় তা জানিনা তবে যারা তার মৃত্যুর জন্য দায়ী তাদের শাস্তি হওয়া উচিৎ। এই কেসের একটি লজিক্যাল শেষ হওয়া দরকার।”

তিনি এই ভিডিওটিতে বলেন, ” সুশান্ত কারোর ভাই, কারোর ছেলে তাই তার পরিবারের অধিকার আছে এই সত্য জানার। সুশান্ত ভালো অভিনেতা ছিল আমরা সব সময় প্রশংসা করেছি। ১৪ ই জুন থেকে আজ অবধি অনেক কিছু সামনে এসেছে। তাই এই ঘটনায় সঠিক বিচার চাই আমাদের। ” এতদিন এই বিষয়ে তেমন কিছু বলেননি বর্ষীয়ান এই অভিনেতা। এবার অনুপম খেরের এই ভিডিওটি পোস্ট হতেই তা ভাইরাল হয়ে গিয়েছে।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...