Wednesday, June 24, 2026

পুরীর সমুদ্র সৈকতে রাম মন্দিরের আদলে বালির অভূতপূর্ব ভাস্কর্য ফুটিয়ে তুললেন সুদর্শন

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে সূচনা হলো বহুপ্রতীক্ষিত এবং বহুচর্চিত অযোধ্যার রাম মন্দিরের। তিথি মেনে পূজা-অর্চনার মধ্য দিয়েই ভূমিপুজো হলো রামলালার মন্দিরের।

উত্তর প্রদেশের অযোধ্যায় যখন মোদির হাত দিয়ে ইতিহাস রচনা হচ্ছে, রাম মন্দিরের ভূমিপুজো চলছে, ঠিক তখনই ওড়িশার পুরীর সমুদ্র সৈকতে রাম মন্দিরের আদলে বালির মন্দির নির্মাণ করলেন বিখ্যাত শিল্পী সুদর্শন পট্টনায়েক। ছবি এবং ভিডিও সহকারে তাঁর সেই শিল্পকর্ম সোশ্যাল মিডিয়ায় নিজেই পোস্ট করেছেন সুদর্শন।

সুদর্শন টুইটে লেখেন, ৫ অগাস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজোকে স্মরণীয় করে রাখতে সমুদ্র তীরে বালি দিয়ে এই ভাস্কর্য বানিয়েছেন তিনি। মন্দিরের এমন প্রতিকৃতি অযোধ্যাতে গিয়েই বানাতে চেয়েছিলেন তিনি। গতবছর অযোধ্যায় গিয়ে তিনি বালির ভাস্কর্য তৈরির জায়গাটিও চিহ্নিত করে এসেছিলেন। কিন্তু করোনা আবহে সেটা এবার সম্ভব হলো না। তবে ভবিষ্যতে সেখানে গিয়ে মন্দিরের আদলে একটি প্রতিলিপি তৈরি করার ইচ্ছা প্রকাশ করেছেন সুদর্শন।

পুরীর সমুদ্র সৈকতে ৫ ফুট দৈর্ঘ্যের অভূতপূর্ব এই ভাস্কর্যটি তৈরি করতে ৪ টন বালি লেগেছে বলে জানিয়েছেন সুদর্শন পট্টনায়েক।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...