Sunday, June 21, 2026

ভূমিপুজোয় মাস্ক ছাড়া রামদেবকে নিয়ে চাঞ্চল্য

Date:

Share post:

বুধবার উত্তরপ্রদেশের অযোধ্যায় রামমন্দিরের ভূমিপুজো এবং ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন যোগগুরু রামদেব । তবে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে তাঁর মুখে মাস্ক না থাকায় তাঁকে নিয়ে গুঞ্জন ছড়ায়।
করোনাভাইরাস প্রাদুর্ভাবের কথা মাথায় রেখে এ দিনের অনুষ্ঠানটিতে বিশেষ ব্যবস্থা নিয়েছিল প্রশাসন। আমন্ত্রিত প্রায় ১৭৫ জন বাদে কাউকেই ব্যারিকেডের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। শারীরিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা এবং স্যানিটাইজেশনের বিষয়গুলিতে কড়া নজরদারি ছিল।
এ দিন রামদেব বলেন, রামমন্দির নির্মাণকাজ সম্পূর্ণ হয়ে গেলে অযোধ্যা ধর্মীয় এবং আধ্যাত্মিকতার কেন্দ্রবিন্দুতে পরিণত হবে।
অনুষ্ঠানে অংশ নেওয়া পুরোহিত এবং আধ্যাত্মিক গুরুদের একাংশের মুখে মাস্ক দেখা যায়। এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও একটি বারের জন্য নিজের মাস্কটির স্থান পরিবর্তন করেননি।কিন্তু একাংশের মুখে মাস্ক না থাকায় বিভিন্ন মহল থেকে বিভিন্ন প্রশ্ন উঠছে।দেশে করোনা সংক্রমণ যখন বেড়ে চলেছে , তখন স্বাস্থ্যবিধি কি এই বিশেষ অনুষ্ঠানের ক্ষেত্রে বদলে গেল? যে ব্যতিক্রম দেখা গিয়েছে রামদেবের ক্ষেত্রেও।
এরই মধ্যে রামদেবের মুখে মাস্ক না থাকায় ব্যঙ্গ-বিদ্রুপও শুরু হয়। কারও বক্তব্য , “তা হলে কি মাস্ক ছাড়াই করোনা আটকানোর নতুন কোনও পদ্ধতি আবিষ্কার করে ফেললেন যোগগুরু”?

Related articles

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...