Tuesday, June 23, 2026

‘জবাব’ দিল ভারতীয় নৌসেনা, চিন সাগরের কাছে পৌঁছল তিনটি যুদ্ধজাহাজ!

Date:

Share post:

এবার দক্ষিণ চিন সাগরের উদ্দেশে পাঠানো হয়েছে তিনটি যুদ্ধজাহাজ। ঘটনাচক্রে, দক্ষিণ চিন সাগরের অধিকাংশ এলাকাই নিজেদের অংশ বলে দাবি করে বেজিং।ভারতীয় নৌসেনার রিয়ার অ্যাডমিরাল রাজেশ ধনখড়ের নেতৃত্বে তিনটি যুদ্ধজাহাজ চলতি সপ্তাহের গোড়ায় সিঙ্গাপুরের পৌঁছনোর পরে সে দেশের ভারতীয় রাষ্ট্রদূত নৌসেনার জওয়ান ও আধিকারিকদের স্বাগত জানান।

প্রাথমিক ভাবে সিঙ্গাপুরের নৌবাহিনীর সঙ্গে একটি মহড়ায় অংশ নেবে তিনটি যুদ্ধজাহাজ— ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার আইএনএস দিল্লি, জ্বালানিবাহী আইএনএস শক্তি এবং কর্ভেট শ্রেণির ছোট, দ্রুতগামী যুদ্ধজাহাজ কিল্টন।
মহাসাগরীয় অঞ্চলে আধিপত্য বিস্তারের জন্য কৌশলগত প্রতিযোগিতায় আবদ্ধ চিন ও ভারত। শক্তি ও সংখ্যার নিরিখে ভারতীয় নৌবাহিনীর ধারে কাছে নেই চিন। সিঙ্গাপুর নৌবাহিনীর সঙ্গে ভারতীয় নৌ বাহিনী হাত মেলাতেই চাপ বাড়ছে চিনের ওপর।




 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...