Monday, June 8, 2026

মোদিরাজ্যে ছাপ্পা ভোটের অভিযোগে গ্ৰেফতার ২ বিজেপি কর্মী, শুরু রাজনৈতিক তরজা

Date:

Share post:

ফের সংবাদ শিরোনামে মোদিরাজ্য (Modi State)। এবার ছাপ্পা ভোটের (False Vote) অভিযোগে গ্ৰেফতার দুই বিজেপি (BJP) কর্মী। সূত্রের খবর, অভিযুক্তদের বিরুদ্ধে গুজরাটের (Gujrat) মাহিসনগর জেলার দাহোদ লোকসভা কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগ সামনে এসেছে। পরে ওই ভিডিও ভাইরাল হয় সোশাল মিডিয়ায়। এরপরই বুধবার দুই বিজেপি কর্মীকে গ্ৰেফতার (Arrest )করে পুলিশ। এমন ঘটনা প্রকাশ্যে আসতেই সরব বিরোধীরা।

কংগ্রেসের অভিযোগ, বিজেপি কর্মীরা ২৫টি ভোটকেন্দ্রে গিয়েছিল। ভাইরাল ভিডিও সন্ত্রামপুরের গোথিব তালুকের। সব কেন্দ্রেই ছাপ্পা ভোট দেওয়া আশঙ্কা কংগ্রেস নেতাদের। ইতিমধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, বছর আঠাশের বিজয় ভাভোর প্রথমপুরে একটি বুথের মধ্যে ভোটদানের জন্য ভোটকর্মীদের নিষেধ উপেক্ষা করে ছাপ্পা ভোট দেওয়া শুরু করেন। বিজেয়ের সঙ্গী ছিলেন মনোজ মগন। ইতিমধ্যে কংগ্রেসের বেশ কয়েকজন পোলিং এজেন্ট দুজনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন। ছাপ্পা ভোট ছাড়াও অভিযুক্তদের বিরুদ্ধে হুমকি ও হেনস্থার অভিযোগও সামনে আনা হয়েছে। পাশাপাশি এক ভোটকর্মী মহম্মদ পাঠানও অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন।

এদিকে মাহিসনগরের জেলা পুলিশকর্তা জানান, আইন মেনে অভিযুক্ত দুই বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে। সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...